‘আমি একজন গর্বিত মুসলমান’— সাকিবের ভিডিও বার্তা

১৬ নভেম্বর ২০২০, ০৮:৪৯ PM

© ইউটিউব

কলকাতায় অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রিকেটার সাকিব আল হাসান কালীপূজার উদ্বোধন করেছেন- এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে তাকে নিয়ে দেশব্যাপী মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অবশেষে এই ইস্যুতে মুখ খুলেছেন সাকিব। আজ সোমবার (১৬ নভেম্বর) রাতে ইউটিউবের লাইভে এসে এ কথা বলেন তিনি।

পূজা উদ্বোধন নিয়ে ভিডিও বার্তায় সাকিব বলেন, অবশ্যই খুবই সেনসিটিভ। আমি প্রথমেই বলতে চাই আমি নিজেকে একজন গর্বিত মুসলমান হিসেবে মনে করি এবং আমি সেটাই চেষ্টা করি পালন করার। ভুল ত্রুটি হবেই এবং ভুল ত্রুটি নিয়েই আসলে আমরা চলাফেরা করি। আমার কোনও ভুল হয়ে থাকলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্যও আমি ক্ষমা প্রার্থনা করছি।

দেশি-বিদেশি প্রায় সব গণমাধ্যমে খবর আসে কালীপূজার উদ্বোধন করতে ওপার বাংলায় যান সাকিব। তবে সাকিব বলছেন উদ্বোধন করতে যাননি তিনি।

তিনি বলেন, পূজার বিষয়টি এখানে আসলে নিউজ, মিডিয়া কিংবা সোশ্যাল মিডিয়া সব জায়গায় এসেছে আমি পূজার উদ্বোধন করতে গিয়েছি। যেটা আসলে আমি কখনও যাইওনি কিংবা করিওনি। এটির প্রমাণ আপনারা অবশ্যই পাবেন। যেটি হচ্ছে অনেক সাংবাদিক ভাই বোনেরাই সেখানে ছিলেন যাদেরকে হয়তো ইনভাইট করেছেন কিংবা আপনারা যদি সেখানের ইনভাইটেশন কার্ডটা দেখেন, কার্ডে লেখা আছে কে আসলে ওইটার উদ্বোধন করেছে।

সাকিব বলেন, সাংবাদিকরা অনেক উৎসুক ছিল। সবার অনুরোধে প্রদীপ প্রজ্বলনের সময় সেখানে পরেশ দা’র সাথে দাঁড়িয়ে একটি ছবি তোলা হয়। ছবি তুলে যাওয়ার সময় সাংবাদিকদের সাথে আমার নিরাপত্তাকর্মীদের একটু বাকবিতণ্ডা, হাতাহাতিও হয়। সেই ঘটনায় আমরা অদিক দিয়ে আর যেতে পারিনি। পরে ফিরে অন্য রাস্তা দিয়ে যাই। পুরো ঘটনাটা এরকম ছিল।

৬ বিমানবন্দর ফের চালু করল ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিপক্ষ গ্রুপের কর্মীকে বাইকে তেল ভরিয়ে আনার নির্দেশ থেকে…
  • ১৮ এপ্রিল ২০২৬
সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি
  • ১৮ এপ্রিল ২০২৬
কমে আসছে এইচএসসি পরীক্ষা নেওয়ার সময়কাল
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার বহিষ্কার নিয়ে ২৯ ধারা বাতিল
  • ১৮ এপ্রিল ২০২৬
বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে প্রথমবার ‘ক্ষুদে শিক্…
  • ১৮ এপ্রিল ২০২৬