২০ ওভারে ৩৪৪, টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়ল জিম্বাবুয়ে

২৩ অক্টোবর ২০২৪, ০৭:৩৫ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
সিকান্দার রাজা

সিকান্দার রাজা © সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩০০ পার করতে পেরেছিল কেবল নেপাল। মঙ্গোলিয়ার বিপক্ষে ৩১৪ রান করেছিল তারা। আজ বুধবার (২৩ অক্টোবর) জিম্বাবুয়ে শুধু ৩০০ রানই করেনি, নেপালকে টপকে গড়েছে বিশ্বরেকর্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক বাছাইপর্বের খেলায় নাইরোবিতে গাম্বিয়ার বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ৩৪৪ রান তুলেছে জিম্বাবুয়ে। স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটিই।

রেকর্ড গড়ার পথে অগ্রণী ভূমিকা রাখেন অধিনায়ক সিকান্দার রাজা। ৩৩ বলে সেঞ্চুরি ছুঁয়ে ৪৩ বলে ১৫ ছক্কা ও ৭ চারে অপরাজিত ১৩৩ রানের ইনিংস খেলেন তিনি। 

শুরুতে ব্যাট করতে নেমে রীতিমতো ঝর বইয়ে দেন দুই রোডেশিয়ান ওপেনার ব্রায়ান বেনেট ও মারুমানি। ২৬ বলে ৫০ রান করে ব্রেনেট ফিরলে ভাঙে ৯৮ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার মারুমানিও পেয়েছেন ফিফটির দেখা। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৯ বলে ৬২ রান।

দুই ওপেনারের তাণ্ডবে পাওয়ার প্লেতেই দলীয় শত রানের মাইলফলক স্পর্শ করে জিম্বাবুয়ে। ৬ ওভার শেষে ১ উইকেটে ১০৩ রান করে তারা।

তিনে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি ডিয়ন মেয়ার্স। ৫ বলে ১২ রান করেছেন তিনি। তবে চারে নেমে রীতিমতো টর্নেডো বইয়ে দেন সিকান্দার রাজা। অধিনায়ক পেয়েছেন ফিফটির দেখাও। ৩৩ বলে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত ৪৩ বলে করেছেন অপরাজিত ১৩৩ রান।

৪ উইকেটে ৩৪৪ রান করে থামে জিম্বাবুয়ে। গাম্বিয়ার পক্ষে ২ উইকেট নেন আন্দ্রে জার্জু। ১ টি করে শিকার আবুবকর কুয়াতে ও অর্জুন সিং রাজপুরোহিতের। উইকেট শূন্য থাকা মুসা জোবার ৪ ওভারে ৯৩ রান হজম করেন। এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি রান হজম করার রেকর্ড। 

রাবির জোহা হলে মশারির ওপর বিষধর কালাচ, অল্পের জন্য রক্ষা পে…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগুয়েরোকে ঘিরে মাদক চক্রের ভয়ংকর পরিকল্পনা, আদালতের নথিতে য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিরোধী দলের লংমার্চের কারণে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতি…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বকালের সেরা ব্যাটার কে—জানালেন ম্যাক্সওয়েল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬