তামিমের বিশ্বকাপ দল থেকে বাদ পড়া নিয়ে যা বললেন মাশরাফি

২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৭ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
তামিম ও মাশরাফি

তামিম ও মাশরাফি © ফাইল ছবি

দেশ সেরা ওপেনার সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ছাড়াই ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের জন্য গতকাল মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিমকে স্কোয়াডে না থাকায় দেশে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। ক্রিকেট ভক্তরা বলছে তামিমের না থাকার পেছনে সাকিব ও হাথুরুকেও দায়ি করছেন। তবে এ বিষয়ে জানিয়েছেন বাংলাদেশে সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা।

মাশরাফি জানান, তামিমকে বাদ দেয়া হয়নি, তামিম নিজেই নাকি বিশ্বকাপ দলে থাকতে চাননি। এ সম্পর্কে ভুল তথ্য যাতে না ছড়ায়।

আরও পড়ুন: বিশ্বকাপে নেই তামিম, বিসিবি থেকে নাফিস ইকবালকে অব্যাহতি

তাঁর ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে ম্যাশ লেখেন, একটা তথ্য হয়তো সবাই ভুল দিচ্ছে। তামিমকে বাদ দিয়েছে, আসলে সত্য হলো তামিম দলে থাকতে চায়নি। দলে না রাখা আর থাকতে না চাওয়ার ব্যাবধানটা অনেক। আমার মনে হয় এতটুকু সম্মান তামিমের প্রাপ্য।

তামিম গত কয়েক মাস ধরেই ইনজুরিতে ভুগছেন। বিশ্বকাপের দল ঘোষণার আগে তার ইনজুরির বিষয়টি বিসিবিকে মাথায় রাখতেও বলেছিলেন তামিম। তারপরও কেন বিশ্বকাপ দলে থাকতে চাইলেন না দেশের সবচেয়ে সফল ওপেনার? ম্যাশ লেখেন, এখন প্রশ্ন হতে পারে তামিম কেন দলে থাকতে চাইল না। আসলে সে উত্তর আমার কাছে নাই। সেটা একমাত্র তামিমই বলতে পারে। হয়তো সে কোন একদিন বলবে, তখন আমরা বুঝতে পারব।

চাঁদা না দিলেই লুট-নির্যাতন, যমুনার চরে জিম্মি বাথানমালিকেরা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য বদলি …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: ইমেইল জটিলতায় শূন্যপদের চাহিদা দিতে পা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৭ পদে নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: পরীমণি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9