তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: পরীমণি

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ PM
 চিত্রনায়িকা পরীমণি

চিত্রনায়িকা পরীমণি © সংগৃহীত

চিত্রনায়িকা পরীমণির কোলে সদ্যোজাত এক শিশুর ছবি প্রকাশ্যে আসতেই নতুন করে শুরু হয়েছে জল্পনা। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি পোস্ট করে পরীমণি লিখেছেন, ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।’ 

এরপরই ভক্ত-অনুরাগীদের মনে প্রশ্ন উঠেছে—নতুন কোনো শিশুকে দত্তক নিয়েছেন তিনি? তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি পরীমণি।

সোমবার সকালে ফেসবুকে দেওয়া ওই ছবিতে দেখা যায়, গাড়ির ভেতর রোদচশমা পরে পরিপাটি সাজে বসে আছেন পরীমণি। তার কোলে রয়েছে ফুটফুটে এক সদ্যোজাত শিশু। ছবি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভিড় করেন ভক্ত ও অনুরাগীরা। অনেকে তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি শিশুটির পরিচয় জানতে নানা প্রশ্ন করেন।

বিশেষ করে পরীমণির ক্যাপশনই রহস্য আরও বাড়িয়ে দিয়েছে। ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।’—এই কথার মাধ্যমে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ধারণা করছেন, হয়তো নতুন কোনো সন্তানকে দত্তক নিয়েছেন এই অভিনেত্রী।

পরীমণি বরাবরই শিশুদের প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করে আসছেন। নিজের সন্তানদের পাশাপাশি একাধিক সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও বিভিন্ন সময়ে জানিয়েছেন তিনি। এমনকি কখনো ১০০ সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও বলেছেন এই অভিনেত্রী। এবার তার কোলে সদ্যোজাত শিশুর ছবি দেখে সেই পুরোনো কথাগুলোও নতুন করে আলোচনায় এসেছে।

চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে কয়েক বছরের সম্পর্কের পর পরীমণির ঘরে আসে প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পূণ্য। পরে রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে একাই বড় করছেন তিনি। এরপর একটি কন্যাশিশুকে দত্তক নেন পরীমণি। তার নাম রাখা হয় সাফিরা সুলতানা প্রিয়ম।

বর্তমানে দুই সন্তানকে নিয়ে একাই সংসার সামলাচ্ছেন এই অভিনেত্রী। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি সন্তানদের সঙ্গে সময় কাটান তিনি। মাঝেমধ্যেই তাদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

তবে এবার কোলে সদ্যোজাত শিশুর ছবি প্রকাশের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, শিশুটি কে? এটি কি পরীমণির নতুন সন্তান, নাকি অন্য কারও সন্তান—তা নিয়েও চলছে নানা আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মনে করছেন, তিনি হয়তো তৃতীয়বারের মতো কোনো শিশুকে দত্তক নিয়েছেন। আবার কেউ কেউ বলছেন, শিশুটি তার পরিচিত কারও সন্তানও হতে পারে। তবে এসবই এখন পর্যন্ত অনুমান; শিশুটির পরিচয় নিশ্চিত নয়।

শিশুটির পরিচয় এবং ‘তিন নাম্বার জন ডান’ ক্যাপশনের রহস্য জানতে পরীমণির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে বিষয়টি নিয়ে প্রশ্ন করার আগেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। 

ট্যাগ: পরিমণি
ব্র‍্যাকের পৃষ্ঠপোষকতায় ইবিতে স্থাপিত হচ্ছে ‘ক্যারিয়ার হাব’
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নারী শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও পুষ্টি নিশ্চিত অত্যন্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারিকরণের ৮ বছর পর ৫ শিক্ষককে এডহক নিয়োগ দিল মন্ত্রণালয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক কুমনে ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না দিলেই লুট-নির্যাতন, যমুনার চরে জিম্মি বাথানমালিকেরা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য বদলি …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9