বিশ্বকাপে নেই তামিম, বিসিবি থেকে নাফিস ইকবালকে অব্যাহতি

২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৭ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
নাফিস ইকবাল খান

নাফিস ইকবাল খান © সংগৃহীত

বিশ্বকাপ দলে জায়গা হয়নি বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের। সেই ধারাবাহিকতায় এবার তার বড় ভাই নাফিস ইকবালকেও বোর্ডের দায়িত্ব থেকে অব্যহতি দিয়েছে বিসিবি। বাংলাদেশ-নিউজিল্যান্ডের ম্যাচ চলাকালে স্টেডিয়াম থেকে বের হয়ে যান নাফিস। তবে প্রথমে ধারণা করা হয়েছিল তামিমকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়ার পায়তারা চলছে এমন ক্ষেভে তিনি ড্রেসিং রুম ছেড়ে যান। 

কিন্তু বাস্তব ঘটনা ভিন্ন। অভিযোগ আছে, পদত্যাগ নয়, বাংলাদেশ আর নিউজিল্যান্ড ম্যাচ চলাকালীন নাফিস ইকবালকে ড্রেসিংরুম ছাড়ার কথা বলা হয়। আর তাই জাতীয় দলের এ সাবেক ওপেনার মাঠ ত্যাগ করেন।

আরও পড়ুন: ম্যাচ-সিরিজ দুটিই হারল টাইগাররা

তাকে সত্যিই ড্রেসিংরুম ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে কিনা, নাফিস ইকবাল সে সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, তার পদত্যাগ করেছেন এ খবর সত্য নয়।

তার মানে তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবালকে দায়িত্বচ্যুত করেছে বিসিবি। তবে কেন কী কারণে তাকে সরিয়ে দেওয়া হলো, তা নিয়ে বিসিবি থেকে তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ০৩ জুলাই ২০২৬
যেভাবে ৪ মাস ধরে অক্ষত রাখা হয়েছে খামেনির মরদেহ
  • ০৩ জুলাই ২০২৬
ফ্যামিলি কার্ডের টাকায় প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারী…
  • ০৩ জুলাই ২০২৬
১২০০ কোটি টাকা ব্যয়ে প্রায় ১৪ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেবে স…
  • ০৩ জুলাই ২০২৬
সংগ্রামের পথ পেরিয়ে পাহাড়ের সবুজ রক্ষায় ঢাবি গবেষক আব্দুল্ল…
  • ০৩ জুলাই ২০২৬
প্লাস্টিকের বোতলে পানি পান, জানুন সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence