ম্যাচ-সিরিজ দুটিই হারল টাইগাররা

২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
শেষ ম্যাচে টাইগাররা হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে

শেষ ম্যাচে টাইগাররা হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে © সংগৃহীত

নিউজিল্যান্ডের কাছে শেষ ম্যাচে টাইগাররা হেরেছে বড় ব্যবধানে। আর বিশ্বকাপের আগে সিরিজ হেরেছে ২-০ ব্যবধানে। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। হারের স্মৃতি নিয়েই বিশ্বকাপে যেতে হচ্ছে বাংলাদেশকে।

আজ মঙ্গলবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ৩৪ ওভারেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা, করে ১৭১ রান। ওই রান ৯১ বল আগেই তাড়া করে কিউইরা।  

অল্প রান তাড়া করতে নেমে সাবধানী শুরু করে নিউজিল্যান্ড। দলটির দুই উদ্বোধনী ব্যাটার গড়েন ৪৯ রানের জুটি। তাদের এই জুটি ভাঙেন শরিফুল ইসলাম। ৬ চারে ২৬ বলে ২৮ রান করা ফিন অ্যালেন তার বলে ডিপ ফাইন লেগে দাঁড়ানো উইল ইয়ংয়ের হাতে ক্যাচ দেন তিনি। ঠিক তার পরের বলেই দুর্দান্ত একটি ডেলেভারিতে অভিষিক্ত ডিন ফক্সক্রফটকে বোল্ড করে গ্যালারিতে উচ্ছ্বাস ফেরান শরিফুল।  

তার ভেতরে ঢোকা বলে ড্রাইভ করতে গিয়ে লাইন মিস করে বোল্ড হন ফক্সক্রফট। জাগিয়ে তোলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও। যদিও সেটি করতে পারেননি তিনি। তবে ওই স্পেলে দুর্দান্ত বল করেন শরিফুল।  

তবে ম্যাচের মোড় এরপর হেনরি নিকোলসকে নিয়ে ঘুরাতে থাকান উইল ইয়ং। এই ব্যাটার মুখোমুখি হওয়া নবম বলে গিয়ে পেয়েছিলেন প্রথম রানের দেখা। নাসুম আহমেদের বলে বোল্ড হওয়ার আগে ১০ চারে ৮০ বলে ৭০ রান করেন তিনি। ততক্ষণে অবশ্য নিকোলসের সঙ্গে ৭৯ রানের জুটিতে ম্যাচ বের করে ফেলেছেন তিনি। বাকি কাজটা সারেন নিকোলস ও ব্লান্ডেল। ৮৬ বলে ৫০ রানে নিকোলস ও ১৫ বলে ১৯ রানে অপরাজিত থাকেন ব্লান্ডেল।

টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
শেকৃবির গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
বনানীর সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950