বাংলাদেশে আসছে না মেসির আর্জেন্টিনা, কেন?

০৩ মে ২০২৩, ০৫:৫০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM

© সংগৃহীত

বাংলাদেশে আসা হচ্ছে না মেসির আর্জেন্টিনা দলের। আগামী জুন মাসে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে আনার পরিকল্পনা ভেস্তে গেল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। জানুয়ারি থেকে এই পরিকল্পনা শুরু হলেও গুঞ্জন ছিল আমাদের ভাল মাঠের সংকট নিয়ে। তবে সেটাই কী সত্যি হল!

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, আমাদের স্টেডিয়ামের (বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) সংস্কার কাজ চলছে। ১৫-২০ দিন আগে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এ বছর স্টেডিয়াম প্রস্তুত করা সম্ভব নয়। আগামী মৌসুমের আগে আমরা মাঠ পাচ্ছি না।

বাফুফে সভাপতি আরও বলেন, তার পরপরই আমরা আর্জেন্টিনার সঙ্গে প্রাথমিক যে যোগাযোগ ছিল, সেটি আমরা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছি। কারণ আর্জেন্টিনা দল আসলে খেলার জায়গা তো থাকতে হবে। 

আরও পড়ুন: স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা: অভিযুক্ত কাউছার আটক

গুঞ্জন ছিল, লিওনেল মেসির বিশ্বচ্যাম্পিয়ন দলকে শেষ পর্যন্ত আনা যাবে না। অবশেষে সেটাই সত্যি হল। তবে আগামীতে আর্জেন্টিনা দলকে আনার কোনও উদ্যোগ নেবেন কিনা এমন প্রশ্ন করা হলে কাজী সালাউদ্দিন বলেন, ভবিষ্যতেরটা ভবিষ্যতে দেখা যাবে।

খেলা হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। জানুয়ারির দিকে যখন বাফুফে উদ্যোগ নেয়, তখনও স্টেডিয়াম অপ্রস্তুত ছিল এবং জুনের মধ্যে পরিপূর্ণ স্টেডিয়াম পাওয়া কঠিন ছিল। তারপরও বাফুফে অদূরদর্শী এই পরিকল্পনা হাতে নেয়।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অবশ্য বেশ আগ্রহ ছিল এই সফর নিয়ে। জুনের ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার প্রতিনিধি দল বাংলাদেশে আসতেও চেয়েছিল। কিন্তু স্টেডিয়াম অপ্রস্তুত থাকায় বাফুফে সেই প্রতিনিধি দলকে আসার তারিখ দিতে পারেনি। শেষ পর্যন্ত স্থগিতই করতে হল এই সফর।

বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে রোবোটিক্স প্রতিযোগিতা ‘ট্র্যাকস্টর্…
  • ১৯ মে ২০২৬
‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ প্রশ্ন ঢাকা কল…
  • ১৯ মে ২০২৬
রাতের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081