খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৪ পদে চাকরি

০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ AM
জেলা প্রশাসকের কার্যালয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা

জেলা প্রশাসকের কার্যালয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা © সংগৃহীত

খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় এবং এর আওতাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সার্কিট হাউসে ৪৪টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ৭ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদভেদে ৮ হাজার ২৫০ টাকা থেকে ২২ হাজার ৪৯০ টাকা পর্যন্ত জাতীয় বেতন স্কেলে বেতন দেওয়া হবে। আবেদনকারীদের অবশ্যই খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা ও বাংলাদেশের নাগরিক হতে হবে।

প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা

জেলা প্রশাসকের কার্যালয়ের পদসমূহ

১. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৮টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ টাইপ করার গতি থাকতে হবে।

২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক সহকারী

পদসংখ্যা: ১টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে এবং নির্ধারিত টাইপিং দক্ষতা থাকতে হবে।

৩. পদের নাম: ড্রাইভার

পদসংখ্যা: ৮টি

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৪. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী

পদসংখ্যা: ৯টি

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৫. পদের নাম: নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ১০টি

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৬. পদের নাম: মালী

পদসংখ্যা: ১টি

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সার্কিট হাউসের পদসমূহ

খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্কিট হাউসের জন্য চারটি পদে মোট ৭ জন নিয়োগ দেওয়া হবে।

১. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী

পদসংখ্যা: ১টি

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

২. পদের নাম: নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ২টি

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৩. পদের নাম: দপ্তরী

পদসংখ্যা: ১টি

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

৪. পদের নাম: বেয়ারার

পদসংখ্যা: ৩টি

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

এসব পদের জন্যও সংশ্লিষ্ট পদ অনুযায়ী নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত রয়েছে।

বয়সসীমা: ২০২৬ সালের ১ সেপ্টেম্বর প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স নির্ধারণের ক্ষেত্রে ৫ এপ্রিল ২০২৬ তারিখে প্রকাশিত সরকারি গেজেট অনুসরণ করা হয়েছে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের ওয়েবসািইটে গিয়ে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমা দেওয়ার কার্যক্রম ৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ৯টা থেকে শুরু হয়েছে। আবেদন করা যাবে ৭ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত। অনলাইনে আবেদন করার পর আবেদনকারীকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে।

আবেদন ফি: পদভেদে পরীক্ষার ফি প্রযোজ্য হবে। গ্রেড-১৬ পদের জন্য ১০০ টাকা আবেদন ফি ও ১২ টাকা সার্ভিস চার্জসহ মোট  ১১২ টাকা এবং গ্রেড-২০ পদের জন্য ৫০ টাকা আবেদন ফি ও ৬ টাকা সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা জমা দিতে হবে।

প্রকাশের তারিখ: ৭ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৭ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা।

আবেনসংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে নিচে দেখূন। 

তথ্যসূত্র: জেলা প্রশাসকের কার্যালয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি।

অনলাইনে ছাড়ের ফাঁদে ইবি শিক্ষার্থীর টাকা হাতিয়ে নেওয়া চক্রে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চীনে চমক দেখাচ্ছে বাংলাদেশ নারী হকি দল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর আমার বেতন বাড়ছে ১৩৫২ টাকা, সারা দেশ বলছে ডাবল—বাস…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৪ পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9