বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ

০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ AM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ AM
বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড

বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড © টিডিসি সম্পাদিত

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে ৫টি পদে মোট ৭ জনকে নিয়োগ দেওয়া হবে। গ্রেড-১৩ থেকে গ্রেড-২০-এর এসব পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডের ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড

পদের নাম ও সংখ্যা:

১. পদের নাম: ব্যক্তিগত সহকারী

গ্রেড: ১৩

পদের সংখ্যা: ১টি

২. পদের নাম: উচ্চমান সহকারী

গ্রেড: ১৪

পদের সংখ্যা: ১টি

৩. পদের নাম: হিসাব সহকারী

গ্রেড: ১৪

পদের সংখ্যা: ১টি

৪. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

গ্রেড: ১৬

পদের সংখ্যা: ২টি

৫. পদের নাম: অফিস সহায়ক

গ্রেড: ২০

পদের সংখ্যা: ২টি

আরও দেখুন: খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৪ পদে চাকরি

বেতন: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী গ্রেডভেদে এসব পদে বেতন-ভাতা দেওয়া হবে। গ্রেড-১৩-এর মূল বেতন ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা, গ্রেড-১৪-এর ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা, গ্রেড-১৬-এর ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা এবং গ্রেড-২০-এর ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।

চাকরির ধরন: সরাসরি নিয়োগ।

আবেদনের নিয়ম: বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন শুরুর তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা।

আবেদনের শেষ তারিখ: ৫ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা। 

বিস্তারিত তথ্য বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডের ওয়েবসাইট এবং টেলিটক পোর্টালে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে। 

বিস্তারিত জানতে নিচে দেখুন।

বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে ছাড়ের ফাঁদে ইবি শিক্ষার্থীর টাকা হাতিয়ে নেওয়া চক্রে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চীনে চমক দেখাচ্ছে বাংলাদেশ নারী হকি দল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9