চীনে চমক দেখাচ্ছে বাংলাদেশ নারী হকি দল

০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ AM
 বাংলাদেশ নারী হকি দল

বাংলাদেশ নারী হকি দল © সংগৃহীত

চীনে চলমান জুনিয়র এশিয়া কাপ হকিতে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচে চাইনিজ তাইপে ও পাকিস্তানকে হারানোর পর এবার কাজাখস্তানকেও বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। মঙ্গলবার সকালে কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

চীনের মোচিতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে বাংলাদেশ। আক্রমণাত্মক হকিতে প্রতিপক্ষের ওপর চাপ ধরে রেখে প্রথম কোয়ার্টারেই দুই গোলের ব্যবধান তৈরি করে নেয় লাল-সবুজের দল।

দ্বিতীয় কোয়ার্টারে কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতির পর তৃতীয় কোয়ার্টারেও বাংলাদেশ গোল করতে পারেনি। তবে শেষ কোয়ার্টারে আরও দুই গোল করে জয় নিশ্চিত করে তারা। শেষ পর্যন্ত ৪-০ গোলের ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে সারিকা রিমন দুটি গোল করেন। এ ছাড়া লিজা ও লিমা একটি করে গোল করেন।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও একই ধারাবাহিকতা ধরে রেখে ৫-১ গোলের বড় জয় পায় তারা। ফলে তিন ম্যাচে তিন জয়ে চ্যালেঞ্জার পুলে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে বাংলাদেশ।

জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ নারী দল রয়েছে চ্যালেঞ্জার পুলে। এই পুলে বাংলাদেশের সঙ্গে রয়েছে পাকিস্তান, কাজাখস্তান, চাইনিজ তাইপে ও হংকং। অন্যদিকে এলিট পুলে রয়েছে চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া।

টুর্নামেন্টে বাংলাদেশের পরবর্তী ম্যাচ হংকংয়ের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার। চ্যালেঞ্জার পুলে বাংলাদেশের অবস্থান ও ফলাফলের ওপর নির্ভর করবে পরবর্তী পর্বে তাদের প্রতিপক্ষ।

অন্যদিকে জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ পুরুষ দল এখনও জয়ের দেখা পায়নি। প্রথম ম্যাচে স্বাগতিক চীনের কাছে ৩-২ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরেছে তারা। মঙ্গলবার কাজাখস্তানের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে বাংলাদেশের পুরুষ দলের।

বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে ছাড়ের ফাঁদে ইবি শিক্ষার্থীর টাকা হাতিয়ে নেওয়া চক্রে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চীনে চমক দেখাচ্ছে বাংলাদেশ নারী হকি দল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9