‘সাংবাদিকের বাপের জুতা পরা ছবি’ চেয়ে পরে ক্ষমা চাইলেন সালাউদ্দিন

০২ মে ২০২৩, ১০:১৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM

© সংগৃহীত

সংবাদকর্মীদের প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দীনের ক্ষোভ যেন দিন দিন বেড়েই চলছে। আজ মঙ্গলবার নির্বাহী কমিটির সভার পর সংবাদ সম্মেলনের আগে সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী এবং সহ সভাপতি কাজী নাবিল ও আতাউর রহমান ভূঁইয়া মানিক সঙ্গে একান্তে কথাও বলেন।

এরপর সংবাদ সম্মেলনে এসেই সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়া শুরু করেন। সাংবাদিকেরা প্রশ্ন শুরুর আগে সালাউদ্দিন নিজে থেকেই বলতে শুরু করেন যে, ‘সাংবাদিকরা এখানে (বাফুফেতে) ঢুকতে গেলে তাদের আমার এখানে তাদের বাপ-মায়ের ছবি দিতে হবে। আরেকটা শর্ত হলো তার বাবার ছবি পাঠাবে, জুতা পরা। ঠিক আছে (হাসি)? এটা হতে হবে বাধ্যতামূলক। বাবার জুতা পরা ছবি থাকতে হবে। ’

এমন বেফাঁস মন্তব্য যে গণমাধ্যমকর্মীদের রেকর্ডারে রেকর্ড হতে পারে সেটা হয়তো অনুমান করতে পারেননি বাফুফে সভাপতি। পরবর্তীতে ভিডিও বার্তা পাঠিয়ে ক্ষমা চেয়েছেন সালাউদ্দিন।

তিনি বলেন, আমি সংবাদমাধ্যমে নিউজ দেখছি, সাংবাদিকদের কষ্ট দিয়ে আমি কিছু বলেছি। তবে আমি সাংবাদিকদের কষ্ট দেয়ার জন্য কিছু বলিনি। আমি নাবিলের সঙ্গে একটা বিষয় নিয়ে মজা করছিলাম। আমাদের এই কথা যে কেউ রেকর্ড করছিল সেটা আমি জানতাম না। 

‘আমি এই কথায় যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, তবে আমি সকলের কাছে ক্ষমা চাই। আমি আপনাদের উদ্দেশ্য করে কিছু বলিনি। এটা আমার ব্যক্তিগত আলোচনা ছিল। সেখানে রেকর্ডার ছিল এটা আমি জানতাম না। ’

চীনে চমক দেখাচ্ছে বাংলাদেশ নারী হকি দল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর আমার বেতন বাড়ছে ১৩৫২ টাকা, সারা দেশ বলছে ডাবল—বাস…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৪ পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মহেশখালীতে বাসায় ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9