পুরো রেস্তোরাঁ ভাড়া করে প্রেমিকাকে নিয়ে উদযাপন ফুটবলারের

২৯ এপ্রিল ২০২৩, ০৮:২৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
আলেহান্দ্রো গারনাচো এবং তার প্রেমিকা

আলেহান্দ্রো গারনাচো এবং তার প্রেমিকা © সংগৃহীত

প্রেমিকার সাথে খুশির মুহূর্ত উদযাপন নতুন কিছু নয়। তবে প্রেমিকার সাথে খুশির মুহূর্ত উদযাপন করতে গিয়ে কেউ যদি পুরো রেস্তোরাঁ ভাড়া নিয়ে ফেলেন সেটি কিছুটা অবাক করা তথ্যই বটে। আর সম্প্রতি এমনই কাণ্ড ঘটিয়েছেন উদীয়মান ফুটবলার আলেহান্দ্রো গারনাচো।

কিছুদিন আগেই আলেহান্দ্রোকে নিয়ে রীতিমত টানাটানি করছিল আর্জেন্টিনা ও স্পেন। তবে মায়ের দেশ আর্জেন্টিনাকে বেছে নেন গারনাচো। আন্তর্জাতিক ফুটবলে যার এত কদর, তাকে হাতছাড়া করতে চায় না ম্যানচেস্টার ইউনাইটেডও। গারনাচোর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে রেড ডেভিলরা।

আরো পড়ুন: শিক্ষক-শিক্ষার্থী, ল্যাব সুবিধাসহ যেসব কারণে সেরা শাবিপ্রবি

গারনাচোর প্রেমিকা ইভা গার্সিয়া চেয়েছিলেন এই খুশির মুহূর্ত একান্তে উদযাপন করতে। আর একারণে গোটা রেস্তোরাঁ ভাড়া করে ফেলেন গারনাচো। চেশায়ারের একটি রেস্তোরাঁয় ম্যানইউর সঙ্গে ‘কনট্রাক্ট রিনিউয়াল’ উদযাপন করেন গারনাচো। আনন্দঘন মুহূর্তে গারনাচোর সঙ্গী ছিলেন তার প্রেমিকা ইভা গার্সিয়া। এসময় গারনাচোর পরিবারের সদস্যদেরও দেখা গিয়েছে সেখানে।  

২০২০ সালে আলেহান্দ্রো গারনাচোকে প্রথমবারের দলে ভেড়ায় ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২১ সালে ইউনাইটেডকে যুব কাপ জেতাতে বড় অবদান রাখেন আর্জেন্টাইন তারকা। নিজে জেতেন সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। যুব দলে ছন্দ দেখিয়ে ম্যানইউর মূল দলে জায়গা করে নেন গারনাচো।

১৮ বছর বয়সী এই উইঙ্গারের সঙ্গে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে। গারনাচোর সঙ্গে আগে ইউনাইটেডের চুক্তি ছিল ২০২৪ সাল পর্যন্ত।

ট্যাগ: ফুটবল
চীনে চমক দেখাচ্ছে বাংলাদেশ নারী হকি দল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর আমার বেতন বাড়ছে ১৩৫২ টাকা, সারা দেশ বলছে ডাবল—বাস…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৪ পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মহেশখালীতে বাসায় ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9