শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের ড্রাফটে তিন বাংলাদেশি ক্রিকেটার

২৬ এপ্রিল ২০২৩, ০৩:৪১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
লোগো

লোগো © সংগৃহীত

শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) প্লেয়ার্স ড্রাফটের জন্য নিবন্ধনের আগেই বেশ কিছু তারকা খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। সেখানে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে নাম আছে মোট ৩ জনের। সাকিব আল হাসানের সঙ্গে লিটন দাস ও আফিফ হোসেন ধ্রুব।

এলপিএল আসন্ন ৪র্থ সংস্করণ ৩০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই বছর, ম্যাচগুলি কলম্বো এবং ক্যান্ডিতে খেলা হবে। টুর্নামেন্টে অংশ নেবে পাঁচটি দল: গল গ্ল্যাডিয়েটরস, ডাম্বুলা অরা, জাফনা কিংস, কলম্বো স্ট্রাইকার্স এবং ক্যান্ডি ফ্যালকনস। ৬ জন করে বিদেশি খেলোয়াড় থাকবে প্রতিটি দলে।

লাইভ প্লেয়ার ড্রাফট আগামী ৪ জুন নির্ধারিত। এর আগে স্থানীয় এবং আন্তর্জাতিক খেলোয়াড়দের জন্য ১৫ মে প্লেয়ার নিবন্ধন খোলা হবে।

আরও পড়ুন: নেইমারকে নিতে মুখোমুখি ইংল্যান্ডের দুই জায়ান্ট

ড্রাফটের জন্য নাম নিবন্ধন প্রক্রিয়া শুরুর আগেই বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, ওপেনার লিটন দাস ও আফিফ হোসেনের নাম চূড়ান্ত করেছে এলপিএল।

সাকিব, লিটন, আফিফদের সঙ্গে আছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বেশ কিছু ক্রিকেটারের নাম। ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড, ম্যাথু ওয়েড, নাসিম শাহ, ড্যারিল মিচেল, লুঙ্গি এনগিডি, তাব্রাইজ শামসিরা প্লেয়ার্স ড্রাফটের তালিকায়।

বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে ছাড়ের ফাঁদে ইবি শিক্ষার্থীর টাকা হাতিয়ে নেওয়া চক্রে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চীনে চমক দেখাচ্ছে বাংলাদেশ নারী হকি দল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9