এক নজরে দেখে নিন বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি

২৮ ডিসেম্বর ২০২২, ০৪:৫৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১০ PM
বাংলাদেশ-ইংল্যান্ড

বাংলাদেশ-ইংল্যান্ড © ফাইল ফটাে

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড দল। মার্চে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে।

বিসিবি নিশ্চিত করার পর মঙ্গলবার সিরিজের সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী ১ মার্চ থেকে ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দেশের খেলা।

এর আগে নিরাপত্তা শঙ্কা কাটিয়ে সবশেষ ২০১৬ সালে বাংলাদেশ সফরে এসেছিল ইংল্যান্ড। সেবার ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ইংলিশরা। দুই ম্যাচের টেস্ট সিরিজে ছিলো ১-১ সমতা।

এবার লাল বলের কোনো ম্যাচ নেই। পয়লা মার্চ মিরপুরে প্রথম ওয়ানডে। পরের ম্যাচ একদিন পর। তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, ৬ তারিখ। চট্টগ্রামেই ৯ মার্চ শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

সিরিজের শেষ দুটি ম্যাচের জন্য আবারও দুই দল ফিরবে ঢাকায়। খেলা ১২ ও ১৪ তারিখ। ওয়ানডে সিরিজের আগে ২৪ ও ২৬ ফেব্রুয়ারি দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথাও জানিয়েছে ইসিবি।

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি:

১ম ওডিআই: ১ মার্চ (ঢাকা)

২য় ওডিআই: ৩ মার্চ (ঢাকা)

৩য় ওডিআই: ৬ মার্চ (চট্টগ্রাম)

১ম টি-টোয়েন্টি: ৯ মার্চ (চট্টগ্রাম)

২য় টি-টোয়েন্টি: ১২ মার্চ (ঢাকা)

৩য় টি-টোয়েন্টি: ১৪ মার্চ (ঢাকা)

রাজবাড়ীতে ফেনসিডিলসহ যুবক আটক
  • ১৯ মে ২০২৬
পশুবাহী গাড়ি নিয়ে হাটে টানাটানি করলে ইজারাদারের বিরুদ্ধে কঠ…
  • ১৯ মে ২০২৬
মসজিদে হামলা চালিয়ে ৩ মুসল্লিকে হত্যা অতপর...
  • ১৯ মে ২০২৬
কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ নিয়োগ দেবে সুলতান’স ডাইন, আবেদ…
  • ১৯ মে ২০২৬
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল এনটিআরসিএ
  • ১৯ মে ২০২৬
শেরপুর সরকারি কলেজে নানা আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উ…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081