শেরপুর সরকারি কলেজে নানা আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন

১৯ মে ২০২৬, ০৪:২৬ PM
অনুষ্ঠানে কথা বলছেন শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আক্রাম হোছাইন

অনুষ্ঠানে কথা বলছেন শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আক্রাম হোছাইন © টিডিসি

শেরপুর সরকারি কলেজে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মঙ্গলবার (১৯ মে) দুপুরে কলেজের ৫ নম্বর ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন কমিটি-২০২৬-এর আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রউফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপাধ্যক্ষ অধ্যাপক মো. আক্রাম হোছাইন এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আবুল বাশার।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক শিব শংকর কারুয়া, ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক এস এম ফরিদ, বাংলা বিভাগের প্রধান মোতাসিম বিল্লাহ রুবেল, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল কাদিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, দর্শন ও মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা করেন। তারা বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে এই দুই মহান কবির অবদান চিরস্মরণীয় এবং নতুন প্রজন্মের মধ্যে তাদের চর্চা আরও বিস্তৃত করা প্রয়োজন।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থীরা রবীন্দ্র ও নজরুলসংগীত পরিবেশন করেন।

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানালেন মাউশি ডিজি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অনুদানভুক্তির তালিকা থেকে বাদ ৪৭১ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
একদিনে প্রাণ গেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২ শ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবির পাঁচ শিক্ষার্থীকে মাসে ১ হাজার টাকা করে শিক্ষাসহায়তা …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা: শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হলো দুই আসামিকে
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বিশ্ববাজারে কমছে, বাংলাদেশে কেন বাড়ল— ব্যাখ্যা দি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬