রাজবাড়ীতে ফেনসিডিলসহ যুবক আটক

১৯ মে ২০২৬, ০৪:৪৭ PM
আটক যুবক (ইনসেটে জব্দ করা ফেনসিডিল)

আটক যুবক (ইনসেটে জব্দ করা ফেনসিডিল) © সংগৃহীত

রাজবাড়ী সদর উপজেলায় গোয়ালন্দ মোড় এলাকায় অভিযান চালিয়ে ২২০ বোতল ফেনসিডিলসহ মো. শাহিনুর মোল্লা (২৫) নামের এক যুবককে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে র‍্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটক মো. শাহিনুর মোল্লা কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বৈরাগীর চর গ্রামের মৃত আরজেত মোল্লার ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে গোয়ালন্দ মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি দল। তখন রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কে ইঞ্জিন চালিত নছিমন তল্লাশি করে ২২০ বোতল ফেনসিডিলসহ জব্দ করা হয়। সেই সঙ্গে আটক করা হয় শাহিনুর মোল্লাকে, জব্দ করা হয় মাদক বহনকারী নছিমনটি। জব্দ করা ফেন্সিডিলের বাজার মূল্য প্রায় ৬ লাখ ৬০ হাজার টাকা। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক যুবক চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীঘদিন ধরে ফরিদপুর ও রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়া চলছে।

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিইউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬