মেসিকে বিরক্ত, হাতে বিশ্বকাপ ট্রফি—নিষিদ্ধ হলেন সল্ট বে

২৩ ডিসেম্বর ২০২২, ১২:১৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
বিশ্বকাপ ট্রফি হাতে সল্ট বে

বিশ্বকাপ ট্রফি হাতে সল্ট বে © ইন্টারনেট

কাতার বিশ্বকাপের ফাইনালে মাঠে ঢুকে বিতর্কের জন্ম দিয়েছেন সল্ট বে। ফিফার নিয়ম ভেঙে বিশ্বকাপের ট্রফি হাতে নিয়েছেন, ছবি তুলেছেন তিনি। তাঁর এমন কাণ্ডে প্রশ্ন উঠেছে, তিনি কাপ হাতে নিতে পারেন কিনা। অভিযোগ রয়েছে, মেসিকে বিরক্ত করারও।

সমালোচনার জেরে এবার যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে নিষিদ্ধ করা হয়েছে সল্ট বে’কে। এতে তিনি ইউএস ওপেন কাপের ফাইনালে থাকতে পারবেন না।

কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামের তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের আনন্দে মেতেছিলেন লিওনেল মেসি-আনহেল দি মারিয়ারা। এ সময় ট্রফি হাতে ফুটবলারদের সঙ্গে উদযাপনে দেখা যায় সল্টকে। 

লিসান্দ্রো মার্তিনেজের হাত থেকে ট্রফি নিয়ে ছবি তোলেন ও চুমুও দেন। এতে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডারকে বিরক্তি প্রকাশ করতে দেখা যায়। মেসিও সেদিন বিরক্তি প্রকাশ করেছেন। তাঁকে সেলফি তুলতে অনুরোধ করলে আর্জেন্টাইন অধিনায়ক ক্ষুব্ধ ভঙ্গিতে ছবি তুলতে বাধ্য হন।

আরো পড়ুন: আজ আইপিএলের নিলামে উঠছেন বাংলাদেশের যে চার ক্রিকেটার

ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ ট্রফি বাছাইকৃত ব্যক্তিরাই স্পর্শ করতে পারবেন। তারা হচ্ছেন চ্যাম্পিয়ন ফুটবলারদের পরিবার ও আগের চ্যাম্পিয়নরা। ট্রফি হাতে নিতে পারবেন দেশের প্রধানরাও। 

সল্ট বে নামে পরিচিত হলেও তাঁর আসল নাম নুসরেত গোকচে। তিনি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও ধনী বাবুর্চিদের একজন। তুর্কি এ শেফ তুরস্কের আনাতোলিয়ার কুর্দি পরিবারে জন্ম নেন। আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন রেস্তোরাঁয় বিনা পারিশ্রমিকে কাজ করেছেন। ২০১০ সালে দেশে ফিরে ইস্তাম্বুলে ‘সল্ট বে’ রেস্তোরাঁ খোলেন। এরপর বিভিন্ন দেশে শাখা বাড়ান। এরপর জনপ্রিয়তা বাড়তে থাকে তার।

আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা করবে কখন?
  • ১৯ মে ২০২৬
৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানের নামের সঙ্গে যুক্ত হলো ‘সরকারি’
  • ১৯ মে ২০২৬
চীনা বিশ্ববিদ্যালয়ে ‘ঢাকা-বেইজিং ফেলোশিপ’ চালুর প্রস্তাব দি…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স রিলিজ স্লিপ…
  • ১৯ মে ২০২৬
গ্রেট স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ যুক্তরাজ্যে, করুন আবেদন
  • ১৯ মে ২০২৬
উপাচার্যের হোয়াটসঅ্যাপ থেকে ছাত্রছাত্রীদের কাছে টাকা চেয়ে ব…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081