গ্রেট স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ যুক্তরাজ্যে, করুন আবেদন

১৯ মে ২০২৬, ০৬:৫২ PM
যুক্তরাজ্যে গ্রেট স্কলারশিপে স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই

যুক্তরাজ্যে গ্রেট স্কলারশিপে স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে  স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য। ‘গ্রেট স্কলারশিপ’-এ নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে।  বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয় ভেদে আবেদনের সময়সীমায় ভিন্নতা রয়েছে।

যুক্তরাজ্য সরকারের ‘গ্রেট ব্রিটেন ক্যাম্পেইন’ ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় নির্দিষ্ট কিছু বিশ্ববিদ্যালয়ের অনুদানে এই স্কলারশিপ প্রদান করা হয়।

সুযোগ-সুবিধা

২০২৬-২৭ শিক্ষাবর্ষে এক বছরের স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নের ক্ষেত্রে টিউশন ফি হিসেবে প্রতিটি গ্রেট স্কলারশিপের জন্য ১০ হাজার পাউন্ড অনুদান দেওয়া হবে। বাংলাদেশি টাকায় প্রায় ১৬ লাখ টাকা।

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

আবেদনের যোগ্যতা

*অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

*স্নাতক ডিগ্রিসম্পন্ন হতে হবে। প্রস্তাবিত বিষয়ে আগ্রহ থাকতে হবে।

*বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ইংরেজি ভাষার যোগ্যতা (যেমন IELTS) পূরণ করতে হবে।

*ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে যুক্তরাজ্যের সঙ্গে একজন শিক্ষার্থী হিসেবে সম্পর্ক স্থাপন করতে হবে।

*যুক্তরাজ্যভিত্তিক গ্রেট স্কলারদের নেটওয়ার্কে যোগ দিয়ে অভিজ্ঞতা শেয়ারের মানসিকতা থাকতে হবে।

*ব্রিটিশ কাউন্সিল ও তাদের হায়ার এডুকেশন ইন্সটিটিউশনের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং গ্রেট স্কলারশিপের একজন দূত হিসেবে কাজ করতে হবে।

*গ্রেট স্কলারশিপের একজন অ্যালামনাই হিসেবে কাজ করতে হবে।

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকের সুযোগ যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটিতে, করুন আবেদন

আবেদন প্রক্রিয়া

আবেদনকারীকে গ্রেট স্কলারশিপ–সংক্রান্ত বিস্তারিত তথ্য অফিশিয়াল ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে। 

একই ওয়েবসাইট ব্যবহার করে আবেদনকারী যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক, সেই বিশ্ববিদ্যালয়ের লিংকে ক্লিক করে নিয়মকানুন জেনে আবেদন করতে পারবেন।

প্রসঙ্গত, একেক বিশ্ববিদ্যালয়ে আবেদনের শেষ সময় একেক দিন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে আবেদনের শেষ সময় জানা যাবে।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬