আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর মাশরাফির উদ্দাম উল্লাস (ভিডিও)

১৯ ডিসেম্বর ২০২২, ০৯:২৩ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
শিশু, কিশোর, তরুণদের সঙ্গে আর্জেন্টিনার জয় উদযাপন মাশরাফির

শিশু, কিশোর, তরুণদের সঙ্গে আর্জেন্টিনার জয় উদযাপন মাশরাফির © ফেসবুক

লিওনেল মেসি। এখন বিশ্বব্যাপী ফুটবল প্রেমীদের মুখে মুখে ঘুরছে এই একটি নাম। সবার চাওয়া ছিল তার হাতে সোনার কাপটা উঠুক। সেই চাওয়া পূরণ হয়েছে। এর মধ্যে বাংলাদেশেরও কোটি কোটি ভক্ত আছে।

মেসির আর্জেন্টিনা তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন। বিশ্বের সেরা খেলোয়াড়ের মুকুট এখন মেসির মাথায়। রোববার রাতে ফ্রান্সকে হারিয়ে নিজের স্বপ্নকেও ছাড়িয়ে গেছেন তিনি। ওলট পালট করে দিয়েছেন রেকর্ড বইও। এতে চরম খুশি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি।

আরো পড়ুন: রেকর্ডবুক ওলট-পালট করে দিলেন লিওনেল মেসি

আর্জেন্টিনার ভক্তদের নিয়ে উদ্দাম উল্লাস করলেন মাশরাফি। এর একটি ভিডিও তিনি ফেসবুকে শেয়ার করেছেন। লিখেছেন, ‘বোঝার পরে আমার ২৮ বছরের অপেক্ষা। শেষমেশ উদযাপনটা বাচ্চাদের সাথেই করতে পারলাম। অভিনন্দন আর্জেন্টিনা। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ কোন একদিন বাংলাদেশের জন্য এমন উদযাপন করতে চাই।’

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬