রোনালদোর নেতৃত্বে পর্তুগালের বিশ্বকাপ দল ঘোষণা, যারা আছেন

১৯ মে ২০২৬, ০৮:০২ PM
পর্তুগাল ফুটবল দল

পর্তুগাল ফুটবল দল © সংগৃহীত

রেকর্ড গড়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই তারকা পর্তুগালের জার্সিতে এবার খেলতে যাচ্ছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপ, যা এখন পর্যন্ত আর কোনো ফুটবলারের অর্জনে নেই।

মঙ্গলবার বিশ্বকাপের জন্য রোনালদোকে রেখেই ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেস। তবে আর্জেন্টিনার চূড়ান্ত দলে সুযোগ পেলে রোনালদোর এই রেকর্ডে ভাগ বসাবেন লিওনেল মেসিও। আর্জেন্টাইন অধিনায়কের জন্যও এটি হতে পারে ষষ্ঠ বিশ্বকাপ আসর।

পর্তুগালের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক- দিওগো কস্তা, জোসে সা, রুই সিলভা ও রিকার্দো ভেলহো।

রক্ষণভাগ- দিওগো দালোত, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, টমাস আরাউজো, ও ম্যাথিউস নুনেস।

মাঝমাঠ ও আক্রমণভাগ- রুবেন নেভেস, সামুয়েল কস্তা, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স, ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গেদেস ও গনসালো রামোস।

প্রসঙ্গত, বিশ্বকাপের ‘ক’ গ্রুপে খেলবে পর্তুগাল। গ্রুপে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, উজবেকিস্তান ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো।

আগামী ১৭ জুন হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে রোনালদোরা। এরপর ২৩ জুন একই ভেন্যুতে উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ জুন মিয়ামিতে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল।

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্ত্র নিয়ে মহড়া দিল কারা? 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
১৩ কারিগরি কলেজে চালু হলো এইচএসসি ভোকেশনাল, দেখুন তালিকা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুক ব্যবহারে শিক্ষকদের জন্য নতুন নীতিমালা আসছে: শিক্ষামন…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের সময়সীমা বাড়ছে না
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মেহেরপুরে বিএনপির সমাবেশস্থলের কাছে ৩টি টাইম বোমা বিস্ফোরণ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9