খিলগাঁওয়ে অষ্টম শ্রেণীর ছাত্রীর মরদেহ উদ্ধার

১৯ মে ২০২৬, ০৭:৪১ PM
খিলগাঁও থানার ফাইল ছবি

খিলগাঁও থানার ফাইল ছবি © সংগৃহীত

রাজধানীর খিলগাঁও থানার গোড়ান মদিনা সড়ক এলাকার একটি বাসা থেকে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই শিক্ষার্থীর নাম সালমি মল্লিক সাবা (১৪)। 

মঙ্গলবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে,  পারিবারিক বিষয় নিয়ে অভিমানের জেরে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে ফাঁস দেন সালমি। সে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মিয়াগ্রামের সালাউদ্দিন মল্লিকের কন্যা, খিলগাঁও থানার দক্ষিণ গোড়ানের মদিনা সড়কের  পরিবারের সঙ্গে বসবাস করতো।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাব আক্তার রোমা বলেন, খবর পেয়ে দুপুরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সালমি মল্লিক সাবার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, জানতে পেরেছি পারিবারিক বিষয় নিয়ে অভিমান করে তার কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬