আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

১১ নভেম্বর ২০২২, ০৯:৪৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
মেসি ও দিবালা

মেসি ও দিবালা © ফাইল ছবি

আসন্ন কাতার বিশ্বকাপকে সামনে রেখে এক এক করে দল ঘোষণা করতে শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো। এবার সেই তালিকায় নাম যোগ হলো দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

শুক্রবার (১১ নভেম্বর) ২৬ সদস্যের আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষনা করেন কোচ লিওনেল স্কলানি। 

কাতার বিশ্বকাপে আর্জেটিনাকে নেতৃত্ব দিবেন দলের সবচেয়ে বড় তারকা ফুটবল জাদুকর মেসি। ইনজুরির কারণে পাওলো দিবালা ও ডি মারিয়া বিশ্বকাপ দলে থাকবেন কিনা তা নিয়ে চলছিল আলোচনা। ২৬ সদস্যের দলে এই দুই ফুটবলারকে রেখেই দল ঘোষণা করেছেন আলবিসেলেস্তিদের কোচ স্কলানি।

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড-

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি।

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস ট্যাগলিয়াফিকো, জুয়ান ফয়েথ।

মিডফিল্ডার: রদ্রিগো ডিপল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, গুইডো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, এক্সকুয়েল প্যালাসিওস।

ফরোয়ার্ড: আনহেল ডিমারিয়া, লাউতারো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকিন কোরেয়া, লিওনেল মেসি।

উল্লেখ্য, বিশ্বকাপ শুরু হবে আগামী ২০ নভেম্বর। উদ্বোধনী ম্যাচ মাতাবে কাতার ও ইকুয়েডর।

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence