অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত মেয়েদের

২৬ সেপ্টেম্বর ২০২২, ১১:০৮ AM
দুই নারী ক্রিকেটার

দুই নারী ক্রিকেটার © সংগৃহীত

২০২৩ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলাটা নিশ্চিতই হয়ে গেছে বাংলাদেশের। তবে বাছাইপর্বের ফাইনালটা বাকি ছিল। আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়ে সেই ফাইনালেও জিতল বাংলাদেশ। তাতে বাছাইপর্বে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় নিগার সুলতানার দল।

আগে ব্যাট করে ৮ উইকেটে ১২০ রান তুলে বাংলাদেশ। জবাবে আইরিশরা থেমে যায় ৯ উইকেটে ১১৩ রান করে। এদিন আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। ২৩ রানে প্রথম ও ৪৭ রানে দ্বিতীয় উইকেট হারায় লাল-সবুজের জার্সিধারীরা। এরপর দলের হাল ধরেন ফারাজানা হক ও রুমানা আহমেদ। তৃতীয় উইকেটে তারা দুজন ৪৯ রান তোলেন। সবশেষ ১২০ রান সংগ্রহ করেন বাংলাদেশ নারী দল। 

আরও পড়ুন: ভিডিও দেখে বহিষ্কার করেছি, তদন্তের প্রয়োজন নাই : লেখক

মাঝারি লক্ষ্যের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে আয়ারল্যান্ড। কেননা টপ অর্ডারের কোন ব্যাটারই পাননি দুই অঙ্কের রানের দেখা। এরপর ইমিয়ার রিচার্ডসন এবং ম্যারি ওয়ালডল দলকে খাদের কিনারা থেকে টেনে তোলার চেষ্টা করেও ব্যর্থ হন। 

শেষদিকে আরলিনে কেলি এবং চারা মুরারি জুটি গড়ে ম্যাচকে জমিয়ে তোলেন। তবে শেষ ওভারে নাহিদার বোলিং দৃঢ়তায় দলকে জয়ের বন্দরে ভেড়াতে পারেননি আইরিশ এই দুই ব্যাটার। শেষ পর্যন্ত ৭ রানের হার নিয়ে রানার-আপ হয়েই মাঠ ছাড়ে আইরিশরা। বাংলাদেশের পক্ষে রোমানা আহমেদ ৩ উইকেট নেন, এছাড়া সানজিদা আক্তার মেঘলা, নাহিদা আক্তার, এবং সোহালি আক্তার নেন ২ টি করে উইকেট।

ট্যাগ: ক্রিকেট
চাকরির আশায় রাশিয়া গিয়ে ইউক্রেনের ড্রোনে প্রাণ গেল মামুনের
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি, আবেদন আ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চীনে এপিএসসিও কিউবস্যাট ক্যাম্পে ড. শাহনেওয়াজের নেতৃত্বে বা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে ৫ শতাধিক নারী শিক্ষার্থী পেল ফ্রি চিকিৎসা সেবা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিত্ব, নেতৃত্ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইডেনে, করুন আবেদন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9