ছাত্রীদের উত্ত্যক্ত করায় স্কুলছাত্রের কারাদণ্ড

২৪ মার্চ ২০২২, ০৩:০০ PM
অভিযুক্ত আশিষ

অভিযুক্ত আশিষ © টিডিসি ফটো

গোপালগঞ্জের কোটালিপাড়ায় ছাত্রীদের উত্ত্যক্ত করায় আশিষ বাড়ৈ (১৬) নামে এক কিশোরকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন এ শাস্তি দেন।

দণ্ডপ্রাপ্ত আশিষ বাড়ৈ উপজেলার ধারাবাশাইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও দক্ষিণ ধারাবাশাইল গ্রামের মিল্টন বাড়ৈর ছেলে।

আরও পড়ুন : মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করায় স্কুলছাত্রকে কারাদণ্ড

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার মল্লিক জানান, বুধবার বিকালে বিদ্যালয় চলাকালীন ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির তিন ছাত্রীকে উত্ত্যক্ত করে আশিষ। পরে আমরা তাকে বিদ্যালয়ের অফিস কক্ষে আটকে রেখে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদকে জানাই। এরপর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন বিদ্যালয়ে পৌঁছে আশিষকে দেড় বছরের সাজা দেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন জানান, ঘটনার সততা পাওয়ায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।

পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে আমিরের সেক্রিফাইস স্মরণীয় …
  • ২০ এপ্রিল ২০২৬
একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬