প্রেমিকাকে দেখতে গিয়ে হামলায় ছাত্র নিহত

১২ মার্চ ২০২২, ১০:৪০ AM
গজারিয়া থানা

গজারিয়া থানা © ফাইল ফটো

মুন্সীগঞ্জে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের মো. জান্নাত (১৬) নামের এক ছাত্র নিহত হয়েছেন।

শনিবার (১২ মার্চ) গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বৃহস্পতিবার রাতে উপজেলার গুয়াগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জান্নাত গুয়াগাছিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মানিক ব্যাপারীর ছেলে ও গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। 

এ ঘটনায় জান্নাতের দাদা ফজর আলী ৪ জনের নামসহ অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে জান্নাত একই এলাকার প্রেমিকার সাথে দেখা করতে যায়। এ সময় প্রেমিকার পরিবার তাদের দেখা করার বিষয়টি টের পেয়ে যায়। পরে তাকে তারা আটক করে এবং বিভিন্ন প্রশ্নের এক পর্যায়ে তাকে মারধর করে। পরে বাড়ির পাশের পরিত্যক্ত জায়গায় ফেলে রাখে।

আরও পড়ুন : কম্পিউটার কিনলে সয়াবিন তেল ফ্রি

জানা যায়, খবর পেয়ে ওই প্রেমিক জান্নাতের পরিবার লোকজন নিয়ে তাকে উদ্ধার করে এবং গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই প্রেমিকের দাদা ফজর আলী জানান, গত তিন মাস যাবত একই এলাকার জান্নাতির সঙ্গে তার নাতির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে মেয়ের পক্ষ জান্নাতকে মারধর করে। এর কয়েকদিন পর মেয়ের ভাই মুঠোফোনে তাকে ডেকে নেয়। পরে তাকে মারধর করে হত্যা করছে। তবে ওই প্রেমিকার বাবা মোস্তফা বিষয়টি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রইছ উদ্দিন জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মেয়ের চাচাকে থানায় আনা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence