স্কুলে ভর্তির লটারির ফল জানবেন যেভাবে

১৫ ডিসেম্বর ২০২১, ১১:৩৮ AM
স্কুলে ভর্তির ফলাফল

স্কুলে ভর্তির ফলাফল © সংগৃহীত

এবারও লটারির মাধ্যমে ঢাকাসহ সারা দেশের সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ২০২২ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে ভর্তি করা হবে। আজ বুধবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩টায় অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মণি। এবছর প্রায় ৫ লাখ ৩৮ হাজার শিক্ষার্থী মাধ্যমিকের বিভিন্ন শ্রেণীতে ভর্তির আবেদন করেছেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের এক অফিস আদেশে জানানো হয়, ডিজিটাল লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা http://gsa.teletalk.com.bd লিংক থেকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলোড করতে পারবেন।

আরও পড়ুন- সরকারি স্কুলে ভর্তির লটারি আজ, আবেদন ৫ লাখ ৩৮ হাজার

ডাউনলোড করা ফলাফল প্রাপ্তির সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠান প্রধানরা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ই-মেইল পাঠিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে অবহিত করবেন।

লটারির ফলাফল প্রকাশের পর যেসব প্রতিষ্ঠানে শ্রেণিভিত্তিক শূন্য আসন পূরণ না হবে, সেসব প্রতিষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের গত ২ ডিসেম্বরের পত্র অনুসরণ করে বাকি শূন্য আসনে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম নিষ্পন্ন করতে হবে।

গত বছর করোনা মহামারির কারণে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। 

আরও পড়ুন- বেসরকারি স্কুলে ভর্তি আবেদন করবেন যেভাবে

এর আগে লটারির মাধ্যমে ভর্তি করা হতো শুধু প্রথম শ্রেণিতে। আর দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তি করা হতো পরীক্ষার মাধ্যমে। এ ছাড়া নবম শ্রেণিতে ভর্তি নেওয়া হতো জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলের ভিত্তিতে।

সারাদেশে ৪০৫টি সরকারি স্কুলে ৮০ হাজার ১৭টি আসনে ভর্তির জন্য অনলাইন আবেদন শেষ হয়েছে। এতে ১০ লাখ ২৬ হাজার ৭৪৬টি পছন্দক্রম হিসেবে আবেদন জমা হয়েছে। এসব পছন্দক্রমের ক্ষেত্রে ৫ লাখ ৩৮ হাজার ৮৬৬ জন প্রার্থী আবেদন করেছেন। সেই হিসেবে একটি আসনের জন্য ১৪ জনের বেশি শিক্ষার্থীকে অপেক্ষায় থাকতে হবে।

আরও পড়ুন- সরকারি স্কুলে ভর্তির বয়স নির্ধারণ করে দিয়েছে মন্ত্রণালয়

আর বেসরকারি স্কুলের আবেদন আগামী ১৬ ডিসেম্বর রাত ১২ পর্যন্ত চলবে। বেসরকারি স্কুলের ভর্তি লটারি ১৯ ডিসেম্বর রাজধানীর নায়েম ভবন আয়োজন করা হবে।

‘সালামি হিসেবে আট আনা পেলেই আমরা অনেক খুশি হয়ে যেতাম’
  • ২১ মার্চ ২০২৬
দাবি আদায়ে ঈদের দিনেই মাঠে নামলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২১ মার্চ ২০২৬
ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের ঈদ উপহার দিলো যবিপ্রবির …
  • ২১ মার্চ ২০২৬
হবিগঞ্জে ঈদের দিনে কাবাডি ম্যাচ ঘিরে আ.লীগ-বিএনপি মিলন মেলা
  • ২১ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধে ব্রিকসের ‘জোরালো ভূমিকা’ চায় ত…
  • ২১ মার্চ ২০২৬
মাদকে সম্পৃক্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী ট…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence