সরকারি স্কুলে ভর্তির বয়স নির্ধারণ করে দিয়েছে মন্ত্রণালয়

১০ ডিসেম্বর ২০১৯, ০৭:৫৬ PM

© ফাইল ফটো

২০২০ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বয়স নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের প্রথম শ্রেণিতে ভর্তির বয়স অনুসারে পরবর্তী শ্রেণিতে ভর্তি হতে হবে।

বিষয়টি জানিয়ে জেলা প্রশাসকদের জন্য নির্দেশনা জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) মন্ত্রণালয় সূত্রে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

এর আগে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করানোর ক্ষেত্রে বয়স নিয়ে দ্বিধা পড়তে হযেছিল সংশ্লিষ্টদের। ২০১৫ সালে ১ম শ্রেণিতে ভর্তিতে শিক্ষার্থীর বয়স পাঁচ বছর নির্ধারণ করা হলেও ২০১৬ খ্রিষ্টাব্দে সে বয়স ছয় বছর করা হয়। তাই পরবর্তী শ্রেণিতে এসব শিক্ষার্থীর ভর্তির ক্ষেত্রে বয়স কীভাবে নির্ধারিত হবে তা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে পড়েতে হয়েছিল প্রতিষ্ঠান প্রধান ও ভর্তি কমিটির সদস্যদের। এ জটিলতা দূর করতেই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির বয়স নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

মন্ত্রণালয়ের উপসচিব ড. মো মোকছেদ আলী স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ২০১৫ খ্রিষ্টাব্দে প্রথম শ্রেণিতে ভর্তি হওয়ার সময় শিক্ষর্থীর বয়স অনুসারে পরবর্তী শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে তার বয়স নির্ধারণ করতে হবে। আর ২০১৬ খ্রিষ্টাব্দের ১ম শ্রেণিতে ভর্তি হওয়ার সময় শিক্ষার্থীর বয়স অনুসারে পরবর্তী শ্রেণিতে তার বয়স নির্ধারণ করতে হবে।

বয়স নির্ধারণের বিষয় স্পষ্ট করে শিক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানায়, একজন নিয়মিত শিক্ষার্থী ২০১৫ সালে পাঁচ বছর বয়সে ১ম শ্রেণিতে ভর্তি হলে ২০২০ শিক্ষাবর্ষে সে ৬ষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হবে। ভর্তির সময়ের বয়স অনুযায়ী ২০২০ সালে তার বয়স হবে ১০ বছর। তাই ২০২০ সালে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে সেই শিক্ষার্থীর বয়স হবে ১০ বছর। তাই ২০১৫ সালে ১ম শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীকে ২০২০ শিক্ষাবর্ষে সরকারি স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়স হতে হবে ১০ বছর।

সূত্র আরও বলে, একইভাবে ২০১৬ ছয় বছর বয়সে ১ম শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থী ২০২০ শিক্ষাবর্ষে ৫ম শ্রেণিতে উত্তীর্ণ হবে। সে ক্ষেত্রে ২০২০ সালে তার বয়স হবে ১০ বছর। তাই ২০২০ পঞ্চম শ্রেণিতে ভর্তিতে সেই শিক্ষার্থীর বয়স হবে ১০ বছর। তাই ২০১৫ সালে ১ম শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীকে সরকারি স্কুলে ৫ম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে তাই বয়স হতে হবে ১০ বছর।

প্রধান শিক্ষককে ‘মব সৃষ্টি করে’ পদত্যাগ পত্রে স্বাক্ষর চেষ্…
  • ০৭ মে ২০২৬
আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের লক্ষ্য: পানিস…
  • ০৭ মে ২০২৬
গোবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি: ১০ হাজার শিক্ষার্থীর জন্য ২…
  • ০৭ মে ২০২৬
এক ছাতার নিচে আসছে পরিবার পরিকল্পনাসহ সব প্রাথমিক স্বাস্থ্য…
  • ০৭ মে ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে টেকনিক্যাল অফিসার, আবেদন চলবে ১৪ মে পর্য…
  • ০৭ মে ২০২৬
ছয় মাস ওষুধহীন যশোরের ২৮৪ কমিউনিটি ক্লিনিক, বিপাকে দরিদ্র র…
  • ০৭ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9