বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

১৮ অক্টোবর ২০২১, ০৮:২৪ PM
বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু © প্রতীকি ছবি

রংপুরের পীরগাছা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল রানা (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলার তাম্বুলপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সোহেল রানা সরকারপাড়া গ্রামের আফতাব হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, দাদা-দাদির সঙ্গে বাড়িতে থেকে পড়াশোনা করতেন সোহেল। পাশাপাশি বাড়িতে গরু-ছাগল দেখাশুনাসহ সংসারের কাজকর্মেও সহযোগিতা করতেন।

সোমবার দুপুরে গরুকে খাওয়ানোর জন্য বাড়ি সংলগ্ন বাঁশঝাড়ে পাতা পাড়তে যান। ওই বাঁশঝাড়ের ওপর দিয়ে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক সঞ্চালন লাইন রয়েছে। সেই লাইনে বাঁশ হেলে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সোহেল রানার মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬
প্রাথমিকে নতুন করে ‘মিড-ডে মিল’ চালু হচ্ছে ৩৪৯ উপজেলায়
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদক সিন্ডিকেটের প্রস্তাবে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে মারধর ও…
  • ১৩ এপ্রিল ২০২৬