কোরবানি নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আটক

২৩ জুলাই ২০২১, ০৬:৩০ PM
পবিত্র রায়

পবিত্র রায় © সংগৃহীত

ফেসবুকের নিজের আইডিতে কোরবানি নিয়ে একটি আপত্তিকর পোস্ট করার অভিযোগে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পবিত্র রায় নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

পবিত্র রায় তালুক শাখাতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতি। আজ শুক্রবার (২৩ জুলাই) বিকেলে কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাকে আটক করে থানায় হেফাজতে রাখা হয়েছে। 

এর আগে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি চাষি জহির রায়হান থানায় ওই শিক্ষকের নামে থানায় অভিযোগ দেন।

জানা যায়, বৃহস্পতিবার (২২ জুলাই) ফেসবুকে নিজের আইডিতে কোরবানি নিয়ে একটি পোস্ট করেন শিক্ষক পবিত্র রায়। মুহূর্তের মধ্যে সেই পোস্ট ছড়িয়ে পড়ে। প্রতিবাদ জানায় ইসলাম ধর্মাবলম্বীরা। এরপর আজ সকালে কালীগঞ্জ থানায় ধর্ম অবমাননার একটি অভিযোগ দায়ের হলে সেই শিক্ষককে আটক করে পুলিশ।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, অভিযুক্ত শিক্ষক পবিত্র রায় আমাদের হেফাজতে আছেন। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শেষ মুহুর্তে এসএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয়
  • ১৭ এপ্রিল ২০২৬
রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
অস্থায়ী যুদ্ধবিরতি নয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  • ১৭ এপ্রিল ২০২৬