উইলস লিটল ফ্লাওয়ারের অধ্যক্ষ ও সভাপতির দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি

১৭ জানুয়ারি ২০২১, ১১:২৪ AM
সভাপতি আরিফুর রহমান টিটু ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেন

সভাপতি আরিফুর রহমান টিটু ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেন © টিডিসি ফটো

রাজধানী কাররাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আরিফুর রহমান টিটু ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেনের বিরুদ্ধে উঠা দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ তদন্তে একটি গঠন করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ কমিটি গঠন করেছে। শুক্রবার (১৫ জানুয়ারি) মাউশির বেসরকারি কলেজ শাখার সহকারী পরিচালক মো. আব্দুল কাদের স্বাক্ষরিত এক স্মারকে বিষয়টি জানানো হয়েছে।

মাউশির ঢাকা অঞ্চলের পরিচালক, উপ-পরিচালক (কলেজ) ও সহকারী পরিচালককে (কলেজ) তদন্ত কর্মকর্তা নিয়ােগ করা হয়। ওই কমিটির তদন্ত কর্মকর্তাদের প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন করে সুস্পষ্ট মতামতসহ ২ প্রস্থ তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্মারকে বলা হয়, “ঢাকা মহানগরীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ এর পরিচালনা পর্ষদের সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের অসৎ উদ্দেশ্য ও অনৈতিক আর্থিক সুবিধা লাভের অভিপ্রায়ে সরকারি প্রজ্ঞাপন,পরিপত্র, বিধি ও নির্দেশনা লঙ্ঘনের অভিযােগ সমূহের নিরপেক্ষ তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য উক্ত প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষার্থী মন্ত্রণালয়ের সচিব বরাবর অভিযােগ দায়ের করেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের স্মারক নম্বর: ৩৭,০০.০০০০.০৭২.৩৯.০১৭,১৭.৪২০ তারিখ: ০৮/১২/২০২০ খ্রি. মােতাবেক অভিযােগ সমূহের বিষয়ে সরেজমিনে তদন্তক্রমে বিধি মােতাবেক প্রয়ােজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক গৃহীত ব্যবস্থা সম্পর্কে এ বিভাগকে অবহিত করার জন্য মাউশিকে নির্দেশনা প্রদান করেন।

অভিযােগগুলাে তদন্ত করার জন্য পরিচালক, উপ-পরিচালক (কলেজ) ও সহকারী পরিচালক (কলেজ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ঢাকা অঞ্চল, ঢাকাকে তদন্ত কর্মকর্তা নিয়ােগ করা হয়। এমতাবস্থায়, মন্ত্রণালয়ের নির্দেশনা মােতাবেক প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন করে সুস্পষ্ট মতামতসহ ২ প্রস্থ তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।”

রোহিঙ্গা ক্যাম্পের ওয়াশরুম থেকে এএসআইয়ের মরদেহ উদ্ধার
  • ০৮ আগস্ট ২০২৬
বুটেক্সে সব ধরনের সভা-সমাবেশ ও জনসংযোগ নিষিদ্ধ
  • ০৮ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই নারী সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মিনিস্টার পা…
  • ০৮ আগস্ট ২০২৬
ভাতা পাইয়ে দিতে টাকা আদায়, পদ হারালেন বিএনপির ২ নেতা
  • ০৮ আগস্ট ২০২৬
রবিবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আ…
  • ০৮ আগস্ট ২০২৬
জুনিয়র বৃৃত্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা, কোনদিন কোন বিষয়ের…
  • ০৮ আগস্ট ২০২৬