দাখিল নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু

১৫ আগস্ট ২০২০, ০৭:৩৫ AM

© ফাইল ফটো

দেশে চলমান করোানভাইরাসের কারণে চলতি বছর দাখিল নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম অনলাইনে শুরু হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশনের ফরম পূরণ ও টাকা জমা দেয়া যাবে। আর ২০ সেপ্টেম্বর পর্যন্ত বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশনের টাকা জমা দেয়া যাবে।

গত সোমবার বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। মাদরাসা প্রধানদের কাছে এ সংক্রান্ত নির্দেশনাও পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, নবম শ্রেণির রেজিস্ট্রেশন ফি ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, নির্ধারিত সময়ের পরে অতিরিক্ত ৫০ টাকা বিলম্ব ফি দিয়েও রেজিস্ট্রেশন করা যাবে।

এছাড়া ১২ বছর পূর্ণ না হলে বা ১৮ বছরের বেশি বয়সের কেউ দাখিল ৯ম শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে পারবে না। জেএসসি বা জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ না হলে কোনো শিক্ষার্থীর নবম শ্রেণির রেজিস্ট্রেশন করতে পারবে না। ফেল করা শিক্ষার্থী নবম শ্রেণিতে ভর্তি হতে পারবে না।

যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা প…
  • ০৭ এপ্রিল ২০২৬
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দিলে আরও বেশি মারধর করেন ছা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হঠাৎ মাউশি-একটি কলেজসহ ২ অধিদপ্তর পরিদর্শনে শিক্ষা সচিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
ভর্তি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিল জাতীয় বিশ্ববি…
  • ০৭ এপ্রিল ২০২৬
একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
close