৩০ টাকা চুরির অভিযোগে ছাত্রীকে বেধড়ক মারধর শিক্ষিকার

১৭ মার্চ ২০২০, ০৮:২৯ AM

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে মাত্র ত্রিশ টাকা চুরির অভিযোগে ৬ষ্ঠ শ্রেনীর এক ছাত্রীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের এক শিক্ষিকার বিরুদ্ধে।

জানা যায়, ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী শানজিদা আক্তারকে (১১) ত্রিশ টাকা চুরির অভিযোগ এনে বেধড়ক মারধর করেন স্কুলের শিক্ষিকা শাহানাজ পারভিন। মারধরে শিক্ষার্থীর শারীরিক অবস্থা অবনতি হলে তাকে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন শিক্ষার্থীর বাবা মো. খোরশেদ আলম। প্রাথমিক চিকিৎসা শেষে রাতে বাড়িতে নিয়ে আসা হয়।

শিক্ষার্থীর বাবা মো. খোরশেদ আলমের কাছে জানতে চাইলে তিনি জানান, স্কুলে আমার মেয়েকে অন্য এক সহপাঠীর ত্রিশ টাকা চুরির অভিযোগ এনে বেধড়ক মারধর করেন বিদ্যালয়ের শিক্ষিকা শাহানাজ পারভিন এবং তার কাছ থেকে টাকা চুরির স্বীকারোক্তি নেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসহাকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ওই শিক্ষার্থীর বিরুদ্ধে বেশ কিছু দিন ধরে টাকা চুরির অভিযোগ এসেছে। এর পরিপ্রেক্ষিতে তার কাছে থেকে শিক্ষিকা বিষয়টি জানতে চেয়েছেন।

অভিযুক্ত শিক্ষিকার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে প্রধান শিক্ষক বলেন উনার সাথে কথা বলে কি করবেন? নিউজ করলে করেন! এই বলে মোবাইলের সংযোগ বিছিন্ন করে দেন।

ওই ঘটনা সম্পর্কে উপজেলা শিক্ষা অফিসার মো. মামুন এর কাছে জানতে চাইলে তিনি জানান বিষয়টি সর্ম্পকে তিনি অবগত নন। তিনি বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

বাসের ধাক্কায় প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের
  • ২৩ আগস্ট ২০২৬
সিদ্ধার্থের ভাইয়ের খেলার সঙ্গী ছিল, এই পরিচয়ই ছোট্ট প্রিয়মে…
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুরে ৪ হত্যায় জড়িতদের পরিচয় জানা গেল, যেভাবে গ্রেপ্তার
  • ২৩ আগস্ট ২০২৬
আইফোনের কিস্তির চাপ, পাহাড়ের চূড়ায় ছেলে—বাঁচাতে গিয়ে প্…
  • ২৩ আগস্ট ২০২৬
তিতুমীর কলেজকে স্বতন্ত্র করার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • ২৩ আগস্ট ২০২৬
প্রার্থী চক্রবর্তীর মৃত্যু নিশ্চিতে ৪-৫ মিনিটের লড়াই, খুনির…
  • ২৩ আগস্ট ২০২৬