মাদকবিরোধী শপথ নিল শিক্ষার্থীরা

২৩ জানুয়ারি ২০২০, ০৯:০৫ PM
শপথবাক্য পাঠ অনুষ্ঠান

শপথবাক্য পাঠ অনুষ্ঠান © সংগৃহীত

রাজশাহীতে মাদকবিরোধী শপথ নিয়েছে স্থানীয় বিভিন্ন স্কুলের কয়েকশ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিজিবির ১ ব্যাটেলিয়ন সদর দফতরে বার্ষিক মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ।

অনুষ্ঠানে প্রায় ৬৫ হাজার বোতল ফেন্সিডিল, এক হাজার ২০০ বোতল বিদেশী মদ, ২০ হাজার ইয়াবা ও ৯০ হাজার যৌন উত্তেজক ট্যাবলেটসহ চার কোটি ৬ লাখ টাকার মাদক ধ্বংস করা হয়। প্রধান অতিথি ছিলেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ও রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কায়সার হাসান মালিক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোকবুল হোসেন, জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ, আরএমপির উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম ও বিজিবি’র ১ ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মেজর আসিফ বুলবুল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল কায়সার হাসান মালিক বলেন, রাজশাহীকে মাদকমুক্ত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে সীমান্তে বিজিবির তৎপরতা আরও বাড়ানো হয়েছে।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী কলেজ এবং রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
  • ০৭ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিয…
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
সুযোগ থাকলে ইরানের তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
close