অনলাইনে মনিটরিং হবে শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৫:১৬ PM

© সংগৃহীত

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনলাইনের মাধ্যমে মনিটরিং করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিগগরিই এ ধরনের ব্যবস্থা নিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

শনিবার (০৭ সেপ্টম্বর) বেলা ১১টার দিকে চাঁদপুরের হাইমচর উপজেলার দূর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৪৮তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে এসব কথা জানান শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শিক্ষা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে আমরা মাঠপর্যায় থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে মনিটরিং ও নজরদারি জোরদার করেছি।

শিক্ষামন্ত্রী বলেন, গত ১০ বছরে আমাদের শিক্ষাব্যবস্থায় যেসব পরিবর্তন হয়েছে তারই ধারাবাহিকতায় এখন আমরা আমাদের শিক্ষায় যেন মূল্যবোধ অন্তর্ভভুক্ত করতে পারি সে চেষ্টা করছি। যেন শিশুকাল থেকেই শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ জাগ্রত হয়।

শিক্ষামন্ত্রণালয়ের নতুন কার্যক্রম নিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধকে জানো, বঙ্গবন্ধুকে জানো নামে আমরা নতুন একটি কার্যক্রম শুরু করছি। দেশের প্রত্যন্ত অঞ্চলের ৭ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা এর মাধ্যমে তার এলাকায় মুক্তিযুদ্ধকালীন সময়ে কী ঘটেছিলো এর মাধ্যমে তা জানতে পারবে। তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবে এবং তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে। এছাড়াও এর মাধ্যেমে দেশের প্রতি তাদের মমত্ববোধ বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
কঠোর প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রীদের কর্মকাণ্ডে গোয়েন্দা নজর…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতারণা ও অর্থ জালিয়াতির অভিযোগ অ্যালায়েন্স কনসালটেন্সির…
  • ১২ এপ্রিল ২০২৬
‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬