ডেঙ্গুর কাছে হার মানল ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের অস্মিতা

০৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫২ AM
ভিকারুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী অস্মিতা।

ভিকারুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী অস্মিতা। © সংগৃহীত

টানা ছয়দিন লাইফ সাপোর্টে থেকে অবশেষে ডেঙ্গুর কাছে হার মানতে হলো ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী অস্মিতাকে।

অস্মিতা সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের কামালপুর গ্রামের বিশিষ্ট কবি, ছড়াকার ও সংগঠক হেনা নুরজাহানের মেয়ে। তার বাবা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের এমআইএস অ্যান্ড আইসিটির ব্যবস্থাপক প্রকৌশলী আমানত মাওলা টিপু।

বুধবার সকাল ৭টায় ঢাকা মিলেনিয়াম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে অস্মিতা। অস্মিতার পৈতৃক বাসা ঢাকার আজিমপুরে। সম্প্রতি সে, তার বাবা-মা ও একমাত্র ছোটবোন ডেঙ্গু আক্রান্ত হয়। তাদেরকে ঢাকা ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর হলে অস্মিতাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মিলেনিয়াম হাসপাতালে। সেখানে ছয়দিন লাইফ সাপোর্টে ছিল সে।

অস্মিতার মৃত্যুর বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করে তার মামা বিশ্বনাথের কামালপুর গ্রামের ছাত্রনেতা হিমেল আহমেদ জানান, ঢাকার আজিমপুর ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দু’দফা জানাজা শেষে অস্মিতার লাশ সিলেটে নিয়ে আসা হবে৷ এখানে জানাজা শেষে আপার (হেনা নুরজাহান) ইচ্ছা অনুযায়ী হজরত শাহজালাল রহ. দরগাহ কবরস্থানে তাকে দাফন করা হবে। তবে তার লাশ বিশ্বনাথে নিয়ে আসা হবে না।

রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬
১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬