সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কলেজ ছাত্র খুন

১৫ মে ২০১৯, ০৯:৪১ AM

© ছবি: প্রতীকী

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী পৌরসভায়। নিহত জুহায়ের হোসেন (২০) নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

গতকাল মঙ্গলবার (১৪ মে) রাত ৮টার দিকে পৌরসভার আলীপুর দিঘীর পাড়ে এ খুনের ঘটনা ঘটে। ঘটনার দিন মধ্যরাত পর্যন্ত ৮ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন মিরওয়ারিশপুর এলাকার আজিম হোসেনের ছেলে আবিদ হোসেন ও তার সহযোগী ফাহিমসহ আটজন।

জানা গেছে, সিনিয়র-জুনিয়রের মধ্যে সামান্য ঘটনাকে কেন্দ্র করে ক’দিন আগে আবিদের বন্ধু রাকিবকে মারধর করা হয়। এ কারণে জুহায়েরকে জিজ্ঞাসাবাদের জন্য দিঘীর পাড়ে ডাকেন আবিদ, আশরাফ ফাহিম ও তার কয়েকজন বন্ধু।

এ সময় জুহায়ের, আবিদ ও তাদের বন্ধুদের মধ্যে হাতাহাতি হলে এক পর্যায়ে জুহায়েরের কয়েকজন বন্ধু তাকে বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল। পরে আবিদ আবারও জুহায়েরকে দিঘীর পূর্ব পাড়ে নিয়ে যায়। এর কিছু সময় পরই জুহায়েরের চিৎকার শুনতে পায় তার বন্ধুরা। চিৎকার শুনে এগিয়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় জুহায়েরকে পড়ে থাকতে দেখেন। এ সময় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে জুহায়েরকে পেছন থেকে ধরে তার বুকে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনার পর ঘটনাস্থলের আশপাশে অভিযান চালিয়ে দুই জন ও নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা আরও ছয় জনকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন…
  • ১১ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
বড় মাইলফলকে বাবর আজম
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে কে এই বাঘের গালিব…
  • ১১ এপ্রিল ২০২৬
দরবারে হামলা, গণপিটুনিতে নিহত ‘পীর’
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
close