পাঁচ বছরের মধ্যে  সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়ার রেকর্ড বরিশাল শিক্ষা বোর্ডের

০৬ মে ২০১৯, ০২:১৬ PM

© সংগৃহীত

গত পাঁচ বছরের মধ্যে  সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়ার রেকর্ড গড়েছে বরিশাল শিক্ষা বোর্ড। 

এ বছর প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ১৮৯ জন। গত বছর এই বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৪৬২ জন পরীক্ষার্থী ।

২০১৪ সালে জিপিএ-৫ এর সংখ্যা ছিল ৪ হাজার ৭৬২টি। ওই বছরের তুলনায় ২০১৫ সালে জিপিএ-৫ কমে যায়  ১ হাজার ৫৯১টি। কমার ধারাবাহিকতা বজায় রেখে ২০১৬ সালে ৫৮টি  জিপিএ-৫ কমে এর সংখ্যা দাঁড়ায় ৩ হাজার ১১৩টি। আর ২০১৭ সালে এসে আগের বছরের থেকে ৮২৫টি কমে গিয়ে জিপিএ-৫ এর সংখ্যা দাঁড়িয়েছিল ২ হাজার ২৮৮টি।

তবে ২০১৭ সালের চেয়ে ১ হাজার ১৭৪টি জিপিএ-৫ বেড়ে ২০১৮ সালে  জিপিএ-৫ পাওয়ার সংখ্যা দাড়ায় ৩ হাজার ৪৬২ টি। আর এবার গতবারের থেকেও ৭২৭টি জিপিএ-৫ বেশি পেয়েছে। যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।

এবার বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৪১ ভাগ।

মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬