এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৬ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:০৫ PM

© ফাইল ফটো

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রবেশপত্র বিতরণ আগামী ১১ মার্চ দেয়া শুরু হবে, যা শেষ হবে ১২ মার্চ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়। বোর্ডের অধীন সব কেন্দ্রসচিবকে এ চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা শাখা থেকে বিতরণ করা হবে। আগামী ১১ মার্চ ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর ও টাঙ্গাইল জেলার প্রবেশপত্র দেওয়া হবে। পরদিন ১২ মার্চ নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর,গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রবেশপত্র বিতরণ করা হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, কেন্দ্রসচিব নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষক (স্বাক্ষর সত্যায়িতসহ) কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস চলাকালে গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। কোনো অবস্থাতেই শিক্ষক ছাড়া অন্য কোনো ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণ করার ক্ষমতা দেওয়া যাবে না।

চিঠির তথ্য মতে, কেন্দ্রসচিব প্রবেশপত্র হাতে পাওয়ার পর ১৩ মার্চের মধ্যে তা শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ সম্পন্ন করতে হবে। কোনো প্রবেশপত্রে ভুল-ত্রুটি থাকলে তা ১৬ থেকে ২৫ মার্চের মধ্যে বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে জমা দিয়ে সংশোধন করিয়ে নিতে হবে। পরে কোনো জটিলতার সৃষ্টি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান দায়ী থাকবেন।

গত ১২ ডিসেম্বর এসএসসি পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়। বৈসাবি উৎসবের কারণে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। এ তারিখ পরিবর্তন করে গত ১৯ ফেব্রুয়ারি সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 

ট্যাগ: এসএসসি
এপ্রিলেই শুরু হচ্ছে মেডিকেল-ডেন্টালের প্রথম বর্ষের ক্লাস
  • ৩১ মার্চ ২০২৬
নেত্রকোনায় বিষপানে অসুস্থ স্কুলছাত্রের মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
জনগণকে কেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার দেওয়া হচ্ছে না, এমপিকে চ…
  • ৩১ মার্চ ২০২৬
এসএসসি ও দাখিল ভোকেশনালের সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ
  • ৩১ মার্চ ২০২৬
আজ ‘জুলাই সনদ’ নিয়ে দুঘণ্টা আলোচনা হবে সংসদে
  • ৩১ মার্চ ২০২৬
জবি ক্যাম্পাসের সামনে বাস থেকে চাঁদাবাজি, গণবিজ্ঞপ্তি দিয়ে …
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence