নেত্রকোনায় বিষপানে অসুস্থ স্কুলছাত্রের মৃত্যু

৩১ মার্চ ২০২৬, ০২:১৭ PM
সাইমুন

সাইমুন © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় সাইমুন (১৮) নামের এক স্কুলছাত্র বিষ পান করে অসুস্থ হওয়ার দুই দিন পর মৃত্যুবরণ করেছেন। দুই দিন আগে বিষ পান করলে অসুস্থ হয়ে পড়া সাইমুনকে পরিবারের লোকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩১ মার্চ) সকালে তার মৃত্যু হয়।

মৃত সাইমুন উপজেলার আশুজিয়া ইউনিয়নের আশুজিয়া পূর্বপাড়া গ্রামের আবুল মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ বলেন, ‘বিভিন্ন মারফত জানতে পেরেছি যে সাইমুন নামের এক স্কুলছাত্র দুই দিন আগে বিষ পান করেছিলেন। পরে আজ সকালে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে মারা গিয়েছেন। তার ময়নাতদন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজেই সম্পন্ন হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬