আজ ‘জুলাই সনদ’ নিয়ে দুঘণ্টা আলোচনা হবে সংসদে

৩১ মার্চ ২০২৬, ০২:০৫ PM
জাতীয় সংসদ

জাতীয় সংসদ © ফাইল ছবি

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার বিষয়ে আলোচনার জন্য জাতীয় সংসদে মুলতবি প্রস্তাব এনেছেন বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গত রবিবার তিনি এ প্রস্তাব উত্থাপন করেন। পরে অধিবেশনের সভাপতি ডেপুটি স্পিকার কায়সার কামাল বিরোধীদলীয় নেতার মুলতবি প্রস্তাবটি নিয়ে পরবর্তী অধিবেশনে দুই ঘণ্টা আলোচনা হবে বলে সিদ্ধান্ত দেন।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদের এ অধিবেশন শুরু হবে।

এ অধিবেশনের বিধি-৬২ এর আওতায় জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মুলতবি প্রস্তাব হিসেবে ঢাকা-১৫ আসনের সদস্য মো. শফিকুর রহমান ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ এর অনুচ্ছেদ ১০ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের বিষয়ে আলোচনা উত্থাপন করবেন।

এছাড়া কার্যসূচিতে প্রশ্নোত্তর পর্বে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্ন উত্থাপন ও উত্তর প্রদান করা হবে।

এছাড়া বিধি-৭১ এর আওতায় জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের প্রাপ্ত নোটিশসমূহ নিষ্পত্তি এবং গৃহীত নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে—ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপস্বাস্থ্য কেন্দ্রের চারপাশে বাউন্ডারি ওয়ালসহ পাকা ভবন নির্মাণ, নোয়াখালীর হাতিয়া উপজেলাকে মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষা এবং ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী জাতীয়ভাবে উদযাপনের ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গ।

ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন জাতীয় বিশ্ব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্বামী পুলিশ, উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনির্ভাসিটির উপাচার্যকে জাবির নতুন ভিসি করল সরকার
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সরিয়ে দেওয়া হলো জাবি ভিসি অধ্যাপক কামরুল আহসানকে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬