লটারি বাতিল করে পরীক্ষার মাধ্যমে বিদ্যালয়ে ভর্তির দাবি 

২২ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
বাগেরহাটে শিক্ষার্থীদের মানববন্ধন

বাগেরহাটে শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি ফটো

বাগেরহাটে লটারি পদ্ধতি বাতিল করে পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে বিদ্যালয়ে ভর্তি চালুর দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রবিবার (২২ ডিসেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সরকারি বালক বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, পিসি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ মানববন্ধন করেছে। এতে একাত্মতা প্রকাশ করে জেলা ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ নেন।

শিক্ষার্থীদের ভাষ্য, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় আগে ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ভর্তি নেওয়া হতো। তখন মেধাবী শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেতো। কিন্তু বিগত কয়েক বছর ধরে লটারি পদ্ধতির মাধ্যমে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।

আরো পড়ুন: অনশন করতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান

এতে মেধাবী শিক্ষার্থীরা ভালো প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে জানিয়ে তারা বলছে, লটারি পদ্ধতি একটি জুয়ার মতো বিষয়। এ পদ্ধতি বাতিল করে মেধাবীদের যথাযথ মূল্যায়ন করা হোক।

সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আর কী কী সুবিধা পান
  • ২১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সভা ডাকল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতের আশ্বা…
  • ২১ এপ্রিল ২০২৬
শিবিরের হামলার প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তি, ঢাবিতে বিক্ষোভ ছা…
  • ২১ এপ্রিল ২০২৬
৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে …
  • ২১ এপ্রিল ২০২৬
এবারই ২৪ বছরের খরা কাটাবে ব্রাজিল, বিশ্বাস কাফুর
  • ২১ এপ্রিল ২০২৬