২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সনদ দেওয়ার তারিখ ঘোষণা

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৮ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০২ AM

© সংগৃহীত

চলতি মাসেই মূল সনদ পাবেন ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু করে আগামী ৬ মার্চ পর্যন্ত চলবে সনদ বিতরণ।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে ওই বছরের এইচএসসি উত্তীর্ণ প্রার্থীদের মূল সনদ বিতরণ করা হবে। কলেজের অধ্যক্ষ বা প্রতিনিধিরা বোর্ড থেকে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত সনদ তুলতে পারবেন।
 
ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় সনদ বিতরণের প্রথম দিন ২৭ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ ও মানিকগঞ্জের কলেজগুলোর সনদ বিতরণ করা হবে। 
  
২৮ ফেব্রুয়ারি গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জ, ২৯ ফেব্রুয়ারি মাদারীপুর ও ফরিদপুর, ৩ মার্চ রাজবাড়ী, শরীয়তপুর ও নরসিংদী, ৪ মার্চ মুন্সিগঞ্জ ও টাঙ্গাইল, ৫ মার্চ ঢাকা ও গাজীপুর এবং ৬ মার্চ ঢাকা মহানগরের কলেজগুলোর শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার মূল সনদ বিতরণ করা হবে।

শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
কঠোর প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রীদের কর্মকাণ্ডে গোয়েন্দা নজর…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতারণা ও অর্থ জালিয়াতির অভিযোগ অ্যালায়েন্স কনসালটেন্সির…
  • ১২ এপ্রিল ২০২৬
‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬