বাস চাপায় বাইকে থাকা ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

২৮ মে ২০২৩, ১০:০৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৮ AM
বাস চাপায় বাইকে থাকা ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বাস চাপায় বাইকে থাকা ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু © ফাইল ছবি

ময়মনসিংহের গৌরীপুরে বাস চাপায় বাইক আরোহী দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক পরীক্ষার্থী। রবিবার (২৮ মে) বিকালে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গৌরীপুর বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উপজেলার শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম মঞ্জুরুল হক আকন্দ। 

নিহতরা হলেন জেলার তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের আবু সাইদের ছেলে শুভ (১৬) এবং নেত্রকোনা সদর উপজেলার বড়কাটুরী এলাকার সাইফুল ইসলামের ছেলে সুমিত (১৬)। 

সুমিত ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের পাশে কাশিগঞ্জ বাজার এলাকায় তার নানাবাড়ি থেকে পড়াশোনা করতেন। শুভ ও সুমিত কাশিগঞ্জের ক্রিয়েশন মডেল স্কুল নামে একটি প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত নাজমুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, শুভ ও সুমিতের বন্ধু নাজমুল শ্যামগঞ্জ রেলওয়ে উচ্চবিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা দেন। শুভ ও সুমিত তাকে আনতে বাইক নিয়ে শ্যামগঞ্জে যান। নাজমুলকে নিয়ে কাশিগঞ্জের দিকে আসার পথে বেলতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা নেত্রকোনাগামী একটি বাস তাদের বাইটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শুভ মারা যান। গুরুতর আহত অবস্থায় সুমিত ও নাজমুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকালের দিকে সুমিত মারা যান। 

নাজমুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়ির কর্মকর্তা মঞ্জুরুল। শুভর মরদেহ তার স্বজনরা বাড়ি নিয়ে গেছে। সুমিতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence