এসএসসি পরীক্ষায় ছাত্রী সংখ্যা বেড়েছে

২৫ এপ্রিল ২০২৩, ০২:০৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছরের তুলনায় ৫০ হাজার ২৯৫ জন পরীক্ষার্থী বেড়েছে। এদের মধ্যে ছাত্রী বেড়েছে ৩৮ হাজার ৬০৯ জন।

এবারের পরীক্ষায় মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। ১০ লাখ ২১ হাজার ১৯৭ জন ছাত্র ও ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ছাত্রী মোট ১১টি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবেন। গতবার এসএসসি ও সমমানে মোট পরীক্ষার্থী ছিলেন ২০ লাখ ২১ হাজার।

মঙ্গলবার (২৫ এপ্রিল) এসএসসি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। এজন্য এইচএসসির টেস্ট পরীক্ষা কিছুটা পিছিয়ে দেয়া হয়েছে। আশা করছি আগস্টের মাঝামাঝি সময়ে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করতে পারবো।

তিনি আরও বলেন, এসএসসি পরীক্ষা উপলক্ষে আগামীকাল বুধবার (২৬ এপ্রিল) থেকে ২৩ মে পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে কোনো কোচিং সেন্টার খোলা রাখা যাবে না।

ফাইনালে বাংলাদেশের সামনে ভারত, মোবাইলে যেভাবে দেখবেন
  • ০২ এপ্রিল ২০২৬
বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায় খামেনি-রাহুল-তারেক-…
  • ০২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষত…
  • ০২ এপ্রিল ২০২৬
এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি …
  • ০২ এপ্রিল ২০২৬
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬