রাতে ঘুমিয়ে ছিলেন এসএসসি পরীক্ষার্থী, সকালে মিলল ঝুলন্ত লাশ

২৬ ডিসেম্বর ২০২২, ০৯:৪০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। অপূর্ব বিশ্বাস (১৫) নামে ঐ শিক্ষার্থীর লাশ উদ্ধার করে বালিয়াকান্দি থানা পুলিশ। সোমবার সকালে তার লাশ উদ্ধার করা হয় নিজ বাড়ির ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায়। রোববার রাতে সে খাওয়া দাওয়া করে ঘরে ঘুমিয়ে পড়ে।

অপূর্ব বিশ্বাস জঙ্গল সম্মিলনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের বন্যতৈল গ্রামের নিরোধ চন্দ্র বিশ্বাসের ছেলে সে।

আরও পড়ুন: বাকৃবি ভিসির বিরুদ্ধে অভিযোগের পাহাড়, শিক্ষকদের সংবাদ সম্মেলন

পরিবার সূত্রে জানা যায়, গত রোববার নামযজ্ঞানুষ্ঠান শুনে রাতে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে অপূর্ব। সকালের দিকে ঘুম থেকে না উঠলে তাকে অনেক ডাকাডাকি করে পরিবারের লোকজন। পরে জানালা দিয়ে তারা উঁকি দিয়ে দেখে ঘরের আড়ার সঙ্গে অপূর্বের লাশ ঝুলছে। তখন তাদের চিৎকারে বাড়ির আশপাশের লোকজন এগিয়ে আসলে দরজা ভেঙে ঘর থেকে তার লাশ বের করা হয়।

বালিয়াকান্দির জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান কল্লোল কুমার বসু বলেন, খবর পেয়ে সকালে তাদের বাড়িতে যাই। কী কারণে সে আত্মহত্যা করেছে তা পরিবারের লোকজন কেউ বলতে পারছে না।

এ বিষয়ে বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান খান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ট্যাগ: এসএসসি
ফাইনালে বাংলাদেশের সামনে ভারত, মোবাইলে যেভাবে দেখবেন
  • ০২ এপ্রিল ২০২৬
বাংলা উইকিপিডিয়ার শীর্ষ পঠিতের তালিকায়  খামেনি-রাহুল-তারেক…
  • ০২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ৩১৬টি হাসপাতাল ক্ষত…
  • ০২ এপ্রিল ২০২৬
এসরার রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রশিক্ষণ কেন্দ্রের স্বীকৃতি …
  • ০২ এপ্রিল ২০২৬
‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুড়ে ফেললে কেউ কুড়িয়ে নিয়ে আসবে, পুড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের …
  • ০২ এপ্রিল ২০২৬