অনলাইন প্রশিক্ষণে আরও সময় পাচ্ছেন মাধ্যমিক শিক্ষকেরা

০৭ নভেম্বর ২০২২, ১০:১৫ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৩ PM
মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইন প্রশিক্ষণের সময় বাড়ল

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইন প্রশিক্ষণের সময় বাড়ল © সংগৃহীত

দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ‘জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১’-এর অনলাইন প্রশিক্ষণের সময় বাড়ানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রোববার (৬ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক (প্রশিক্ষণ-৪) নীহার পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ শিক্ষাবর্ষ থেকে সারা দেশের মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রাথমিক বিদ্যালয়গুলোতে (যেসব প্রাথমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ-৮ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়) প্রণীত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অনুযায়ী শিখন কার্যক্রম চালু হতে যাচ্ছে। শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের ধারাবাহিকভাবে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত প্রশিক্ষণের সময় আগামী ২০ নভেম্বর পর্যন্ত নির্দেশক্রমে বর্ধিত করা হলো। এ প্রশিক্ষণটি বাধ্যতামূলক। এ প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষক সরাসরি প্রশিক্ষণে অংশ নিতে পারবেন না।

আরও পড়ুন: গণিত শিক্ষকের হাতে হয়রানির শিকার ছাত্রী, ভিডিও ভাইরালের পর বহিষ্কার

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর ২০২২ থেকে ৩১ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রাথমিক বিদ্যালয়গুলোর (যেসব প্রাথমিক বিদ্যালয়ে ৬৪-৮ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়) শিক্ষকদের অনলাইনে মুক্তপাঠ ই-লার্নিং প্লাটফর্মে যুক্ত হয়ে ‘জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণ’ বিষয়ক কোর্সটি সম্পন্ন করতে অনুরোধ করা হয়েছিল।

আরসিআরইউ'র সভাপতি আলিম, সম্পাদক ইবতিদা
  • ০৮ এপ্রিল ২০২৬
এমপিওভুক্ত স্কুল-কলেজে শূন্য পদের সংখ্যা জানালেন শিক্ষামন্ত…
  • ০৮ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে আহত ৫
  • ০৮ এপ্রিল ২০২৬
জাপান সাগরের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া 
  • ০৮ এপ্রিল ২০২৬
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকল…
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্…
  • ০৮ এপ্রিল ২০২৬
close