এমপিওর আবেদন কতগুলো পেন্ডিং জানতে চেয়েছে অধিদপ্তর

২০ অক্টোবর ২০২২, ০৩:৩৭ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫১ PM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর পক্ষ থেকে বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক ও কর্মচারীদের করা এমপিওভুক্তি-উচ্চতর গ্রেডসহ এসকল আবেদনের কতগুলো আঞ্চলিক কার্যালয়গুলোতে পেন্ডিং আছে তা জানতে চাওয়া হয়েছে। আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের কাছে আরও জানতে চাওয়া হয়েছে, এসকল আবেদন কত তারিখের মধ্যে নিষ্পত্তি হবে।

বুধবার অধিদপ্তর থেকে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের এ বিষয়ে তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে অধিদপ্তর।

আরও পড়ুন: গুচ্ছে গণিতের উত্তর করেনি ৩৫ হাজার ভর্তিচ্ছু

চিঠিতে বলা হয়েছে, বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের কতগুলো এমপিও সংক্রান্ত আবেদন বর্তমানে পেন্ডিং রয়েছে এবং কত তারিখের মধ্যে আবেদনগুলো নিষ্পত্তি করা হবে তা ও এ সংক্রান্ত তথ্য আগামী ২৫ অক্টোবরের মধ্যে অধিদপ্তরে পাঠাতে বলা হলো।

জানা গেছে, আঞ্চলিক উপপরিচালক বেসরকারি স্কুলের শিক্ষক-কর্মচারীদের এমপিওর আবেদন ও পরিচালক বেসরকারি কলেজের শিক্ষক-কর্মচারীদের এমপিওর আবেদন নিষ্পত্তি করেন। দীর্ঘ দিন থেকে অভিযোগ রয়েছে আঞ্চলিক কার্যালয়গুলোতে শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তির আবেদন আটকে রেখে হয়রানি ও নানা অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করা হয় ।

 

ট্যাগ: এমপিও
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬