SciVerse Carnival 2.0-এর নিবন্ধন শুরু, থাকছে ২০ হাজার টাকার পুরস্কার

০৭ জুলাই ২০২৬, ০৪:৩৭ PM
আগামী ২১ ও ২২ আগস্ট অনলাইনে সাতটি সেগমেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে

আগামী ২১ ও ২২ আগস্ট অনলাইনে সাতটি সেগমেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে © সংগৃহীত

দেশের শিক্ষার্থী ও তরুণদের জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি এবং সৃজনশীলতার বিকাশে ElevateX Presents SciVerse Carnival 2.0 আয়োজন করতে যাচ্ছে Science Spark। আগামী ২১-২২ আগস্ট ২০২৬ অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে এই দুই দিনব্যাপী জাতীয় আয়োজন। এ আয়োজনে সাতটি সেগমেন্টে প্রতিযোগিতার পাশাপাশি থাকছে মোট ২০ হাজার টাকার পুরস্কার।

আয়োজকদের প্রত্যাশা, দেশের ৬৪টি জেলা থেকে ২৫০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের ২,০০০-এর অধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

কার্নিভ্যালে মোট ৭টি সেগমেন্ট থাকছে
সাধারণ জ্ঞান অলিম্পিয়াড, গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াড, গুগল আইটি অলিম্পিয়াড, স্পোর্টস অলিম্পিয়াড, ক্রিয়েটিভ স্টোরি রাইটিং ও ফটোগ্রাফি কনটেস্ট।

এ প্রসঙ্গে Science Spark-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা  আহনাফ তাহসিন বলেন, ‘SciVerse Carnival 2.0 শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি দেশের শিক্ষার্থীদের জ্ঞান, উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতা বিকাশের একটি জাতীয় প্ল্যাটফর্ম। আমরা চাই বাংলাদেশের প্রতিটি জেলার শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা প্রকাশের সুযোগ পাক। ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও নেতৃত্বের পথে এগিয়ে নিতে Science Spark সবসময় কাজ করে যাবে।’

এ আয়োজনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আহনাফ তাহসিন ও মনজুরুল হাসান সীমান্ত,সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন খন্দকার নাবিদ হোসেন আলিফ, সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তাজবিদ মুহতাসিম এবং জান্নাতুল ফেরদৌস ঈশিতা, ম্যানেজমেন্ট সেক্রেটারি হিসেবে রয়েছেন, মেহেরাব হোসেন শুভ, এল.ডব্লিউ.এস বিভাগের সভাপতি রামিম ইকবাল ওয়ালিদ এবং সহসভাপতি আবদুল্লাহ ইউসুফ দায়িত্ব পালন করছেন, কুইজ সেক্রেটারি হিসেবে রয়েছেন রাহিমা আক্তার সিনথিয়া, আইটি বিভাগের সহসভাপতি তাহসিন খান এবং আইটি সেক্রেটারি মাহাদি মকবুল আলী প্রযুক্তিগত কার্যক্রম পরিচালনা করবেন।

প্রতিযোগিতাটিতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস।

জমকালো আয়োজনে নবীনদের বরণ করে নিল রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ২৯ আগস্ট ২০২৬
মেধার পাশাপাশি দায়িত্বশীল ও মানবিক মানুষ হতে হবে: ইউজিসি চে…
  • ২৯ আগস্ট ২০২৬
রুয়েটের জমি পুনরুদ্ধারে দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
  • ২৯ আগস্ট ২০২৬
এনসিপি-কওমি ছাত্রদের পাল্টাপাল্টি কর্মসূচি—শিল্পকলায় কোনো প…
  • ২৯ আগস্ট ২০২৬
এআই ব্যবহার করে রায় লেখা যাবে না: প্রধান বিচারপতি
  • ২৯ আগস্ট ২০২৬
পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ …
  • ২৯ আগস্ট ২০২৬