প্রাথমিক শিক্ষক নিয়োগ

মৌখিক পরীক্ষায় নির্বাচিতদের কাগজপত্র জমা দেয়ার সময় বাড়ল

০৮ জুন ২০২২, ০৩:০৪ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কাগজপত্র জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। আগামী ১১ জুন পর্যন্ত প্রার্থীরা কাগজপত্র জমা দিতে পারবেন।

মঙ্গলবার (৭ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের পরিচালক (যুগ্ম-সচিব)  মনীষ চাক্‌মা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘গত ২২ এপ্রিল অনুষ্ঠিত সহকারী শিক্ষক নিয়োগের ১ম ধাপের লিখিত পরীক্ষার ফলাফল ১২ মে প্রকাশিত হয়েছে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত/মনোনীত প্রার্থীগণকে অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি, আবেদনের কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, নাগরিকত্ব সনদ, স্থায়ী ঠিকানার স্বপক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর এর সনদপত্র, জাতীয় পরিচয় পত্র এবং শিক্ষাগত যোগ্যতার সনদসহ পোষ্য সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র কমপক্ষে ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে ২৩ মের তারিখের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছিল। এ সময়সীমা আগামী ১১ জুন পর্যন্ত বর্ধিত করা হলো।’’

আরও পড়ুন: ঢাবি অধ্যাপক রহমত উল্লাহকে অব্যাহতির সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

এতে আরও বলা হয়েছে, ‘‘আগামী ১২ জুন থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ডে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইটে পাওয়া যাবে।’’

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬