৫ শিক্ষার্থী করোনায় আক্রান্তের পরও চলবে দুই শ্রেণির ক্লাস

২৪ সেপ্টেম্বর ২০২১, ১০:২৪ PM
বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় © সংগৃহীত

৫ শিক্ষার্থী করোনা আক্রান্তের ঘটনায় ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বন্ধ রাখা চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠদান রবিবার (২৬ সেপ্টেম্বর) থেকে চলবে।  

বিদ্যালয়টির এসব শিক্ষার্থী করোনায় আক্রান্তের পর বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) চতুর্থ শ্রেণির ও পঞ্চম শ্রেণির পাঠদান বন্ধ রাখা হয়েছিল।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, রবিবার থেকে ক্লাস চলবে। শিক্ষার্থী করোনা আক্রান্ত হলে পাঠদান বন্ধ করার কথা নয়। শিক্ষার্থীদের আইসোলেশন বা কোয়ারেন্টিনে নিতে হবে। অতিরিক্ত সতর্কতা হিসেবে ঘটনার পরদিন পাঠদান বন্ধ রাখা হয়।

তিনি আরও জানান, ঠাকুরগাঁওয়ে মোট ১৪ জন শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। এর মধ্যে ৫ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে। আক্রান্ত অন্য শিশুরা ঠাকুরগাঁও সরকারি বালিকা শিশু সদন পরিবারের সদস্য। বেশিরভাগ মাধ্যমিক স্তরের শিক্ষার্থী। শিশু সদন পরিবার থেকেই করোনা আক্রান্ত হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর নমুনা দেওয়া হয়। নমুনা পরীক্ষা-নিরীক্ষা শেষে ৫ জন শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। বুধবার (২২ সেপ্টেম্বর) ওই ঘটনার পর বিদ্যালয়ের দুই শ্রেণির ক্লাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। পরদিন বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ক্লাস হয়নি। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) এবং শনিবার (২৫ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটি রয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) ওই দুই শ্রেণির ক্লাস চলবে।  

ঠাকুরগাঁও সরকারি বালিকা শিশু সদন পরিবারের করোনাভাইরাসে আক্রান্ত শিক্ষার্থীরা পার্শ্ববর্তী হাজিপাড়া আদর্শ হাইস্কুলের ছাত্রী। আক্রান্ত হওয়ার পর শিক্ষার্থীদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950